স্পোর্টস ডেস্ক, আগরতলা।।
প্রথম ডিভিশন লিগ ক্রিকেট শুরু ৬ মার্চ থেকে। পরের দিন থেকেই শুরু হবে সুপার ডিভিশন লিগ ক্রিকেট। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে এখবর জানান। ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে আগেই আসরের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল।বুধবার টি সি এ – র অপেক্স কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবছর সুপার ডিভিশন লিগ ক্রিকেট খেলবে: সংহতি, জে সি সি, স্ফুলিন।, ইউনাইটেড ফ্রেন্ডস, শতদল সংঘ এবং হার্ভে ক্লাব। এছাড়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে খেলবে কসমোপলিটন, ইউ বি এস টি, বি সি সি, মৌচাক, ব্লাড মাউথ,চলমান সংঘ, পোলষ্টার এবং ও পি সি। খেলা হবে এম বি বি, নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে এবং টি আই টি মাঠে। ২৫ ফেব্রুয়ারি থেকে সম্ভবত শুরু হবে ক্লাব গুলির ক্রিকেটারদের রেজিস্ট্রেশন। এদিকে সবকটি ক্লাবের ক্রিকেটাররা নিজেদের উদ্যোগে প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে খবর। আগামী কয়েকদিনের মধ্যেই ক্লাব গুলি প্রস্তুতিতে নেমে যাবে যাবে বলে খবর।

