আগরতলা
আইন-আদালত
সর্বশেষ খবর
Bangladesh News: ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ। রাজ্যের অসুস্থ মহিলার মৃ*ত্যু।
।।সমীরণ রায়।। _______________ ঢাকা ডেস্ক,১৮ অক্টোবর ।। আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। এ…
India – America Reletion: ট্রাম্পের বড় ঘোষণা।ভারতীয় পণ্যের উপর একশ শতাংশ শুল্ক না চাপানোর সিদ্ধান্ত।
ডেস্ক রিপোর্টার,১৮ অক্টোবর।। অবশেষে রুশ তেল ক্রয়ে মার্কিন ছাড়।ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা।১৮০ ডিগ্রি ঘুরে বড় ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।ট্রাম্পের দাবি আমেরিকার স্বার্থেই নয়া সিদ্ধান্ত। রাশিয়ার…
Durga Puja: রাজ্য জুড়ে শুরু দুর্গোৎসবের মহাসমারোহ।সপ্তমীর রাতে রাজধানী মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল।
ডেস্ক রিপোর্টার, ১৭ অক্টোবর।। শরতের নীল আকাশ, ঢাকের বাদ্যি আর আলোর রোশনাই—সব মিলিয়ে দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে ত্রিপুরার রাজধানী আগরতলা। শনিবার, মহাসপ্তমীর সূচনার সঙ্গে সঙ্গেই শহরজুড়ে দুর্গাপূজার উৎসবের আবহ আরও…
Tripura News: যুবসমাজের মধ্যে নেশার প্রবণতা রোধ করতে খেলাধুলার গুরুত্ব রয়েছে: মুখ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্টার, ১৭ অক্টোবর।। রাজ্যের যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ফলে খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মের সার্বিক বিকাশ নিশ্চিত করা…
Tripura News: “জনতার মশাল” ও JM24News- র বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন বিধায়িকা মীনা!
আপনাদের আলোচনায় উঠে এসেছে, “জনতার মশাল” কিভাবে রাজ্য সরকারের তথ্য দপ্তরের তালিকা ভুক্ত হলো? মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে এই প্রশ্ন করবেন আপনারা? আবারও হুমকির সুরে গলা চড়িয়ে বলছেন, জনতার মশালকে…
দেশ
Tripura News: উৎসব মরশুমে পাইকারি বাজারের মূল্য বৃদ্ধি। দেশের অর্থনীতিতে বড় ধাক্কা।
ডেস্ক রিপোর্টার, ১৬ অক্টোবর।।
উৎসব মরসুমে খুচরো বাজারের মূল্যবৃদ্ধির রেকর্ডের পর এবার পাইকারি মূল্যবৃদ্ধির পরিসংখ্যানও সামনে এসেছে, যা অর্থনীতিতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে পাইকারি মূল্যবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১১.৩৯%-এ পৌঁছেছে ।যা আগের মাসে অর্থাৎ অগাস্টে ছিল ৯.৯২%।
এই ঊর্ধ্বমুখী পাইকারি মূল্যবৃদ্ধির পেছনে মূলত যে কারণগুলি কাজ করছে তা হলো প্রথমতঃ, জ্বালানি ও শক্তির দাম বৃদ্ধির ফলে সামগ্রিক উৎপাদন ও পরিবহন খরচ অনেক গুণ বেড়ে গেছে।
দ্বিতীয়ত,পাইকারি বাজারে খাদ্যদ্রব্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়ার কারণে উৎপাদক ও সরবরাহ স্তরে চাপ তৈরি হচ্ছে।তৃতীয়তঃ,কাঁচামালের দাম বাড়ায় উৎপাদিত পণ্যের পাইকারি দামও লাগাতার বাড়ছে।

পাইকারি বাজারের এই মূল্যবৃদ্ধি সাধারণত কিছুদিন পর খুচরো বাজারে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে উৎসবের মরশুমের ঠিক আগে পাইকারি ও খুচরো—উভয় ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির এই রেকর্ড জোড়া ফলার মতো আঘাত হানবে সাধারণ মানুষের বাজেটে। পুজোর বাজারে জামাকাপড়, উপহারসামগ্রী কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্র ও যাতায়াতের খরচ সামলাতে গিয়ে মধ্যবিত্তের পকেটে যে বড় ধরনের টান পড়বে, তা বলাই বাহুল্য।
বিদেশ
Bangladesh News: ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ। রাজ্যের অসুস্থ মহিলার মৃ*ত্যু।
।।সমীরণ রায়।।
_______________
ঢাকা ডেস্ক,১৮ অক্টোবর ।।
আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ নারী অঞ্জনা ভৌমিককে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের সিনিয়র অফিসার মহম্মদ রিয়াজ উদ্দিন জানান, এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁদের সবার জাতীয়তা ভারতীয় বলে যাত্রীতালিকায় উল্লেখ রয়েছে।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের। আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা এয়ার অ্যাম্বুলেন্সটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
জানা গেছে, মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে যাওয়ার পর পাইলট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে গিয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।





