ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
               ভোট মানে অর্থ খরচ। ভোটের কাজ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। স্বাভাবিক কারণেই অর্থ বিনা ভোট করা সম্ভব নয়। আর এই কারণেই ২৩র যুদ্ধের প্রাক লগ্নে আমজনতার কাছে আর্থিক সাহায্য চাইলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি এই সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন, “আমরা একটি ছোট দল এবং আমরা বলেছি যে সিস্টেম পরিবর্তন করতে হলে আমাদের স্বচ্ছতা দরকার!  যেকোন স্থান থেকে কেউ যদি আমাদের নির্বাচনী তহবিলের জন্য দান করতে পারেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অনুগ্রহ করে আমাদের সিস্টেম পরিবর্তন করতে সাহায্য করুন”।
                 রাজ অন্দরের খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন নির্বাচনী তহবিলের জন্য সাহায্য চাওয়ার পর থেকেই ভালো সাড়া পাচ্ছে মাথা। এগিয়ে আসছে, অনেক মানুষ এবং তাদেরকে সাহায্য করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *