ডেস্ক রিপোর্টার,৯ডিসেম্বর।।
প্রয়াত হলেন  দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বুধবার সকালেই তামিলনাড়ু কুন্নুরে এক ভয়ানক কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় দেশের বীর সন্তান বিপিন রাওয়াতের।একই কপ্টারের যাত্রী ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত।কুন্নুরের এই কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে হাসপাতালে।এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।
এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরের একটি জঙ্গলে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টার।এই কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী
মধুলিকা রাওয়াত।সঙ্গে ছিলো সেনার আরো আধিকারিক ও জওয়ান। কাপ্তারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠে।ঘটনাস্থলেই বিপিন রাওয়াত সহ তাঁর স্ত্রী এবং কপ্টারে থাকা সেনা কর্মীদের শরীর আগুনে ঝলসে যায়। বিপিন রাওয়াতের দুর্ঘটনাগ্রস্থ কপ্টারটি এমআই-১৭।এটি প্রযুক্তির দিক দিয়ে ভারতীয় সেনার অত্যন্ত ভরসাযোগ্য কপ্টার। দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ দেশের বিভিন্ন অংশের মানুষ। অর্থাৎ এই মর্মান্তিক ঘটনায় শোকার্ত গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *