ডেস্ক রিপোর্টার,২৩জুন।।
বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৮. ৩৭ শতাংশ। এখন পর্যন্ত উপনির্বাচনে ভোট দান প্রক্রিয়ায় প্রথম স্থানে রয়েছে ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্র। জাতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন বেলা তিনটা পর্যন্ত সুরমা কেন্দ্রে ভোট পড়েছে ৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে আগরতলা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৯.৭৩ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ৫৭যুবারাজনগর। এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৬. ২৪ শতাংশ। তালিকার নিচে রয়েছে রাজধানীর টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র। বিকেল ৩টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৫.১৪ শতাংশ। এই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।

