“আমরা বল হাতে আরও বেশি দক্ষ হতে পারতাম। জয় তো জয়ই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় আমরা আমাদের স্ক্রু আরও টাইট করব।”– সূর্য।
স্পোর্টস ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি।।
হোলি রয়েছে ৩ মার্চ। তার আগে টি২০ বিশ্বকাপে সেমির দৌড়ে ভারতের কাছে মরণ-বাঁচন ম্যাচ রয়েছে রবিবার ১ মার্চ। ফলত ভারতীয় ক্রিকেট ফ্যানদের হোলির উচ্ছ্বাস কেমন হবে, তা কার্যত ধার্য করে দিতে পারে ১ মার্চে ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এই রুদ্ধশ্বাস ম্যাচের আগে টিমের অবস্থা নিয়ে মুখ খুললেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে, সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা বল হাতে আরও বেশি দক্ষ হতে পারতাম। জয় তো জয়ই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় আমরা আমাদের স্ক্রু আরও টাইট করব।’ এরই সঙ্গে তিনি বলেন, ‘আমি জিম্বাবোয়ের ব্যাটসম্যানদের কাছ থেকে কৃতিত্ব কেড়ে নিতে চাই না, তারা বুদ্ধিমত্তার সাথে ব্যাট করেছে। আমাদের বিকল্পগুলি নিয়ে আমরা আরও কিছুটা বুদ্ধিমত্তার সাথে ব্যাট করতে পারতাম।’
সূর্যকুমার যাদব বলেন, ‘আমার মনে হয় আমরা সবকিছু পেছনে ফেলে আসতে চেয়েছিলাম। লীগ পর্বে বা আমেদাবাদে শেষ খেলায় আমরা কী করেছি তা নিয়ে আমরা খুব বেশি ভাবিনি। আমাদের ভিডিও বিশ্লেষক সমস্ত ব্যাটসম্যান এবং বোলারদের জন্য একটি স্লাইড প্রস্তুত করেছিলেন, যেখানে গত বছর আমরা কী ভালো করেছি তা তুলে ধরা হয়েছিল।’ সূর্য বলেন,’টপ অর্ডার থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত অবদানের কারণে, আমার মনে হয় আমাদের পারফরম্যান্সে খুব একটা অভাব ছিল না।’
এর আগে, গ্রুর ৮র গত ম্যাচে জিম্বাবোয়েকে দুরমুশ করে ভারত। ম্যাচে ২৫৬ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ইনিং ১৮৪তে আটকে যায়। তার আগে, ব্যাটে তাণ্ডব চালান, অভিষেক থেকে শুরু করে হার্দিকরা। সঞ্জু স্যামসন এই ম্যাচে ওপেন করতে নামলেও, সেভাবে মন জয় করতে পারেননি। তবে ম্যাচে বল হাতে সেভফাবে ভেল্কি দেখাতে ব্যর্থ হন ভারতের বোলাররা। শিবম দুবের দুই এভারে ৪৬ রান ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছিল। সেই জায়গা থেকে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে দেয় ভারত। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতলে তবেই ভারত সেমিফাইনালের দিকে যাবে। ফলত, রবিবার ইডেনের মহারণই ঠিক করে দেবে ভারতের এই বিশ্বকাপের ভবিষ্যৎ। সব মিলিয়ে আপাতত নজর রবিবাসরীয় ইডেনে।… ( এইচটিবি)

