আগরতলা

Agartala News: নির্মাণ সংস্থাকে মেয়রের কড়া বার্তা।
Agartala News: নির্মাণ সংস্থাকে মেয়রের কড়া বার্তা।
Tripura News: আগামী ২১ জুন গোটা দেশের সঙ্গে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা।
Tripura News: আগামী ২১ জুন গোটা দেশের সঙ্গে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা।
Tripura – Vande Bharat Express: আসন্ন শারদ উৎসবের আগেই রাজ্যকে “বন্দে ভারত” উপহার।
Tripura – Vande Bharat Express: আসন্ন শারদ উৎসবের আগেই রাজ্যকে “বন্দে ভারত” উপহার।
Tripura News: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উদযাপন করলো শুভ অক্ষয় তৃতীয়ার উৎসবের মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
Tripura News: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উদযাপন করলো শুভ অক্ষয় তৃতীয়ার উৎসবের মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
Tripura News: অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে উত্তাল আগরতলা।
Tripura News: অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে উত্তাল আগরতলা।
Tripura News: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য ত্যাগ।
Tripura News: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য ত্যাগ।
Tripura News: শহরে অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত মহড়া।
Tripura News: শহরে অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত মহড়া।
Agartala News: প্রশাসনের দফাওয়াড়ি অভিযান।শহরের মিষ্টির দোকানগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ‘ মিষ্টি ‘। রোগ সংক্রমণের আশঙ্কা।
Agartala News: প্রশাসনের দফাওয়াড়ি অভিযান।শহরের মিষ্টির দোকানগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ‘ মিষ্টি ‘। রোগ সংক্রমণের আশঙ্কা।
Tripura News: বর্জ্য সংগ্রহের জন্য হাইড্রোলিক হপার প্রদান জেলা শাসকের।
Tripura News: বর্জ্য সংগ্রহের জন্য হাইড্রোলিক হপার প্রদান জেলা শাসকের।
Tripura News: বাড়ির সামনে থাকা জলাশয়ের জলে ডুবে শিশুর মৃ*ত্যু।<br>
Tripura News: বাড়ির সামনে থাকা জলাশয়ের জলে ডুবে শিশুর মৃ*ত্যু।

আইন-আদালত

Tripura News: ভোট ময়দানে আইনজীবীরা। দখল মনোনয়ন পত্র। উত্তেজনা আদালতে।
Tripura News: ভোট ময়দানে আইনজীবীরা। দখল মনোনয়ন পত্র। উত্তেজনা আদালতে।
Big Breaking News: গণদূত হত্যা মামলার রায়ের পুনরাবৃত্তি।বোধিসত্ত্ব হত্যা মামলায় বেকসুর খালাস কালিকা জুয়েলারির পুত্র ও ভাগ্নে।
Big Breaking News: গণদূত হত্যা মামলার রায়ের পুনরাবৃত্তি।বোধিসত্ত্ব হত্যা মামলায় বেকসুর খালাস কালিকা জুয়েলারির পুত্র ও ভাগ্নে।
Tripura News: জাতীয় লোক আদালতে ২৫ হাজার ৫শ ১৪টি।৪৫টি আদালতে চলে শুনানি প্রক্রিয়া।
Tripura News: জাতীয় লোক আদালতে ২৫ হাজার ৫শ ১৪টি।৪৫টি আদালতে চলে শুনানি প্রক্রিয়া।
Tripura Anganwadi workers Case:  অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে ছাঁটাই মামলায় উচ্চ আদালতে বড় ধাক্কা রাজ্য সরকারের।
Tripura Anganwadi workers Case:  অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে ছাঁটাই মামলায় উচ্চ আদালতে বড় ধাক্কা রাজ্য সরকারের।
Tripura News: যুব কংগ্রেস নেতা শাহাজাহানের সাত দিনের পু@লিশ রি@মান্ড।
Tripura News: যুব কংগ্রেস নেতা শাহাজাহানের সাত দিনের পু@লিশ রি@মান্ড।
Tripura News: ফের সুপ্রিম কোর্টের দরজা ঠক ঠক করবে ১০৩২৩- র  চাকরিচ্যুত শিক্ষকরা।
Tripura News: ফের সুপ্রিম কোর্টের দরজা ঠক ঠক করবে ১০৩২৩- র  চাকরিচ্যুত শিক্ষকরা।
Tripura News: হ্যাপিয়েস্ট আওয়ার ইস্যুতে লেজে গোবরে রাজ্য সরকার। ফের চালু হবে বার।<br>
Tripura News: হ্যাপিয়েস্ট আওয়ার ইস্যুতে লেজে গোবরে রাজ্য সরকার। ফের চালু হবে বার।
Sports News: এশিয়া কাপে ভারত – পাকিস্তানের ম্যাচ বাতিলের আর্জি খারিজ সুপ্রিমকোর্টে।
Sports News: এশিয়া কাপে ভারত – পাকিস্তানের ম্যাচ বাতিলের আর্জি খারিজ সুপ্রিমকোর্টে।
Tripura News: ভাগ্নেকে খুন করার অভিযোগে দুই মামার সশ্রম কারাদণ্ড।
Tripura News: ভাগ্নেকে খুন করার অভিযোগে দুই মামার সশ্রম কারাদণ্ড।
Narendra Modi Education Qualification: প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশের স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের।
Narendra Modi Education Qualification: প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশের স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের।

সর্বশেষ খবর

Tripura News: মাদক কারবারের আতুরঘর প্রধান পোস্ট অফিস। উদ্ধার এসকফ। নেই গ্রেফতার।

ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।। ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ এসকফ’ র চালান।পার্সেলের মাধ্যমে কলকাতা থেকে এসকফ’ র চালান পৌঁছায় আগরতলার প্রধান ডাকঘরে। এসকফ গুলি মজুত ছিলো…

Agartala News: নির্মাণ সংস্থাকে মেয়রের কড়া বার্তা।

ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।। “সময়ের কাজ সময়েই শেষ করতে হবে। নয়তো নির্মাণ সংস্থাকে সরিয়ে দেওয়া হবে কাজের দায়িত্ব থেকে।” ঠিক এই ভাষায় নির্মাণ সংস্থাগুলোকে কড়া হুশিয়ারি দিয়েছেন আগরতলা পুর নিগমের…

Tripura Education: প্রাথমিক শিক্ষকদের টেট বিতর্ক, মাঠে অবতীর্ণ শাসক দলের অঙ্গ সংগঠন।

ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।। দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে টেট বা শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে এই নির্দেশিকা ঘিরে এবার দেশজুড়ে শুরু হয়েছে…

Tripura Politics: সিপিআইএমের সম্পাদক মন্ডলীর বৈঠকে ভিলেজ ভোটের রোডম্যাপ!

ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।। আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে বসলো সিপিএম রাজ্য কমিটি।মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দু’দিনের…

Tripura News: রাতের আধারে জাতীয় সড়কে দুর্ঘটনা। লরি – বাইকের সংঘর্ষ। আহত দুই।

রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ একটি বহিরাজ্যের দূরপাল্লার পণ্যবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন মোটরসাইকেলে থাকা দুই যুবক।আহতদের পরিচয় উদয় রিয়াং ও ক্ষত্রজয় রিয়াং তেলিয়ামুড়া ডেস্ক,…

দেশ

Indian Army: সেনা কর্তাদের গোঁফের সর্বোচ্চ দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। জারি নতুন নির্দেশিকা।
Indian Army: সেনা কর্তাদের গোঁফের সর্বোচ্চ দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। জারি নতুন নির্দেশিকা।

নতুন নির্দেশিকাটি কুচকাওয়াজ এবং অনুষ্ঠান সম্পর্কিত বেশ কিছু পুরোনো নিয়মও সংশোধন করেছে। কুচকাওয়াজ পরিদর্শনকারী ঊর্ধ্বতন কর্তাদের জন্য তলোয়ার বহন করা আর বাধ্যতামূলক থাকবে না।

ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।।
         ভারতীয় সেনাবাহিনী তাদের পোশাক ও সাজসজ্জা সংক্রান্ত নিয়মাবলীতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সেনাবাহিনীর নতুন ম্যানুয়াল, “আর্মি ইউনিফর্মস-২০২৬,” ব্রিটিশ শাসনের দীর্ঘদিনের উত্তরাধিকার হিসেবে বিবেচিত বেশ কিছু বিধান পরিবর্তন করা হয়েছে।

কেন এই পরিবর্তন ?

সেনাবাহিনী জানিয়েছে , এই পরিবর্তনগুলির লক্ষ্য হল ভারতীয় সামরিক ঐতিহ্য বজায় রেখে দেশের পরিবর্তনশীল পরিচয় এবং বর্তমান চাহিদার সঙ্গে ইউনিফর্ম ও নিয়মাবলীকে খাপ খাইয়ে নেওয়া।
খবর অনুযায়ী, ১৭৪ পৃষ্ঠার এই নতুন ম্যানুয়ালটি সেনা কর্তাদের আনুষ্ঠানিক পোশাকের সঙ্গে গলা-বন্ধ বান্দি জ্যাকেট পরার অনুমতি দিয়েছে। এই প্রথমবার সেনাবাহিনী ঐতিহ্যবাহী ভারতীয় পোশাককে আনুষ্ঠানিক সামরিক পোশাকে অন্তর্ভুক্ত করেছে।  ইউনিফর্মের মর্যাদা বজায় রাখার জন্য রং এবং নকশার বিষয়ে কিছু নির্দিষ্ট মান নির্ধারণ করা হয়েছে।
     নতুন নির্দেশিকাটি কুচকাওয়াজ এবং অনুষ্ঠান সম্পর্কিত বেশ কিছু পুরোনো নিয়মও সংশোধন করেছে। কুচকাওয়াজ পরিদর্শনকারী ঊর্ধ্বতন কর্তাদের জন্য তলোয়ার বহন করা আর বাধ্যতামূলক থাকবে না। এছাড়াও, অনেক আনুষ্ঠানিক পোশাকের ক্ষেত্রে ব্যবহৃত ঐতিহ্যবাহী পাউচ বেল্টটি সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী সকল পদের জন্য ‘ড্রেস ৩বি’ নামে একটি নতুন শীতকালীন ইউনিফর্মও চালু করেছে।
     সাজসজ্জা এবং ব্যক্তিগত সাজসজ্জা সংক্রান্ত নিয়মকানুন আরও স্পষ্ট করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুসারে, সেনাদের জন্য ট্যাটু এবং বডি পিয়ার্সিং নিষিদ্ধ থাকবে। ইউনিফর্মে ব্রেসলেট পরার অনুমতি দেওয়া হবে না, তবে ধর্মীয় অনুষ্ঠানে পৈতে পরার জন্য সীমিত ছাড় দেওয়া হয়েছে। শিখ সেনারা তাদের ধর্মীয় প্রতীকের ক্ষেত্রে বিশেষ ছাড় পেতে থাকবে। গোঁফের সর্বোচ্চ দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে। ইউনিফর্মে ডিওডোরেন্ট এবং পারফিউম ব্যবহারও নিষিদ্ধ, যদিও আফটার-শেভ লোশন ব্যবহারের অনুমতি থাকবে। সেনা বাহিনীর মহিলা অফিসারদের জন্যও অনেক ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

North East & AFSA: উত্তর – পূর্বাঞ্চল থেকে আফস্পা প্রত্যাহারের ইঙ্গিত অমিত শাহের।
North East & AFSA: উত্তর – পূর্বাঞ্চল থেকে আফস্পা প্রত্যাহারের ইঙ্গিত অমিত শাহের।
Indian Politics: জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ উপলব্ধি করছে দেশের মানুষ: মোদী
Indian Politics: জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ উপলব্ধি করছে দেশের মানুষ: মোদী
Maobadi & Arms News: ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে মাওবাদীদের  অস্ত্র ভাণ্ডারের সন্ধান ।
Maobadi & Arms News: ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে মাওবাদীদের  অস্ত্র ভাণ্ডারের সন্ধান ।

বিদেশ

Bangladesh News:  প্রতিবাদ জানাতেই দিল্লি থেকে ঢাকায় ফিরে এসেছি:জাহেদ
Bangladesh News:  প্রতিবাদ জানাতেই দিল্লি থেকে ঢাকায় ফিরে এসেছি:জাহেদ

তথ্য উপদেষ্টা বলেন, আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হল যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার।

                        #সমীরণ রায়#
                      ______________

ঢাকা ডেস্ক, ১৮ জুন।।
       বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে যে ‘অসৌজন্যমূলক’ আচরণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ জানানো উচিত মনে হওয়ায় তিনি দেশে ফিরে এসেছেন। তবে এ ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেই তার বিশ্বাস। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ওই ঘটনা নিয়ে যা যা এসেছে, ঘটনাগুলো ‘ঠিক সেরকমই’ ঘটেছে।
তথ্য উপদেষ্টা বলেন, আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হল যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণেই আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করেছি এই সরকারের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে। তখন আমার মনে হয়েছে এই রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। আমার কখনো এই উদ্দেশ্য নেই যে এটার মাধ্যমে খুব পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক। আমার মনে হয়েছে একটা মেসেজ এই দেশ এবং এই দেশের বাইরে সবার কাছে যাওয়া দরকার, সেটা হচ্ছে  এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত একটা সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরে জাহেদ উর রহমান বলেন, প্রথম প্রশ্ন হচ্ছে আমার কূটনৈতিক পাসপোর্ট আমি নিইনি। নিইনি মানে অন্য কোনো কারণে না, নিচ্ছি নেব করতে করতে হয়েছে। আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেওয়া হয়েছে। তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে, সেভাবে এফেক্টিভ হওয়ার কথা। সো কেউ কেউ বলছেন এই কূটনৈতিক পাসপোর্ট নাও নাই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না। ওটা একটা প্রিভিলেজ, আমি আমার জায়গা থেকে এটা আমি নিতে পারি, কিন্তু এটা আমাকে নিতেই হবে এমন কোনো কথা নেই।
জাহেদ উর রহমান বলেন, দিল্লির বিমানবন্দরে তাকে আটকে রেখে অনেক বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে-বিষয়টি সেরকম নয়। আমাকে খুব বেশি জিজ্ঞেস করা হয় নাই, আসলে ডিল করছিলেন হাই কমিশনার। আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে। মূলত খুব বেশি কিছু জানানো হচ্ছিল না। ইনফ্যাক্ট খুব বেশি যে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাপারগুলো এরকম কিছু ছিল না। কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হয়েছে–না, একদম ভুল কথা এগুলো। ভবিষ্যতে আবার ভারতে যাওয়ার ইচ্ছা আছে কি না –এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নিশ্চয় যাব। তিনি বলেন, আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিকলি অ্যান্ড র‌্যাশনালি। কথাটা খুব ইম্পর্টেন্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি।
সেই সময়ের পরিস্থিতি বর্ণনা করে উপদেষ্টা জাহেদ বলেন, আমার সাথে আরো লোকজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হল, আমি মুহূর্তেই বুঝতে পারলাম, তারা দেরি করছেন। তাদের সময় লাগছে, নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন। আমাদের হাই কমিশনার সম্পর্কেও অনেক কথাবার্তা বলা হয়, যে তার দুর্বলতা গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত ১২টা ৩০ এ একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি। কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব। সেজন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময় টাই হাইকমিশনার পাশে ছিলেন।

India – Bangladesh Relation: বিএস এফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন
India – Bangladesh Relation: বিএস এফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন
Bangladesh: দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে প্রবেশে বাধা।
Bangladesh: দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে প্রবেশে বাধা।
India – Bangladesh Relationship: ভারত ও বাংলাদেশের একই আকাশ বাতাস ও একই যন্ত্রণা: দীনেশ ত্রিবেদী
India – Bangladesh Relationship: ভারত ও বাংলাদেশের একই আকাশ বাতাস ও একই যন্ত্রণা: দীনেশ ত্রিবেদী