ডেস্ক রিপোর্টার, ৮ ডিসেম্বর।।
         আর ডাক্তারি পড়া হলো না রাজ্যের ছেলে সপ্তর্ষি দাসের। ফিরে এসেছে নিজ বাড়িতে। তবে জীবিত নয়, মৃত। সোমবার সকালে সপ্তর্ষির কফিন বন্দি মৃতদেহ এসেছে তার আগরতলাস্থিত রামনগর বাড়িতে। উওর প্রদেশের আমরোহায় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সপ্তর্ষি দাসের। তার সঙ্গে আরও তিন বন্ধুরও মৃত্যু হয়েছে। তবে তারা ভিন্ন রাজ্যের বাসিন্দা।
      সপ্তর্ষিকে শেষ শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গিয়েছিলেন তার বাড়িতে। মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ” তার মা – বাবাকে সান্তনা দেওয়ায় ভাষা নেই।সপ্তর্ষি লখৌনোর একটি মেডিক্যাল কলেজের ছাত্র ছিলো।
    সপ্তর্ষির মৃত্যুতে ভেঙ্গে পড়েছে তার মা – বাবা সহ পরিবারের লোকজন। শোকাগ্রস্থ গোটা রামনগর এলাকা। মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র দীপক মজুমদার ,প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনরা সপ্তর্ষি দাসের বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *