ডেস্ক রিপোর্টার, ১০ ডিসেম্বর।।
                              “ভারতীয় জনতা পার্টির ছোট নেতাদের কথাকে আমি গুরুত্ব দেই না। তারা টিকিটের জন্য নানান সময়ে নানান কথা বলে।”- বক্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার বক্তব্যের প্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোর একথা বলেছেন। মঙ্গলবার বিপিন দেববর্মা সাংবাদিক বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন, জানুয়ারির মধ্যেই তিপ্রামথার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে বিজেপি। মূলত বিপিন দেববর্মার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রদ্যুৎ এই সমস্ত কথা বলেছেন। ঘুর পথে প্রদ্যুৎ বোঝানোর চেষ্টা করেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যতীত বিজেপির অন্য কোনো নেতাকে গুরুত্ব দিতে রাজি নন। তিনি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী সঙ্গে।
            বুধবার প্রদ্যুৎ কিশোরের রাজমহলে স্বেচ্ছায় বিজেপির কয়েকজন নেতা – কর্মী আসেন। এবং তারা তিপ্রামথাতে যোগ দেওয়ার কথা বলেন। সেই প্রদ্যুৎ নবাগতদের হাতে তুলে দিয়েছেন তিপ্রামথার পতাকা। দলত্যাগীদের মধ্যে রয়েছেন ছামনু মন্ডলের বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট  মায়াবতী চাকমা।
         সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদ্যুৎ কিশোর বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক। প্রায় রোজ কথা হয়। যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলেন, যে বিজেপি মথার সঙ্গে আর থাকবে না। তাহলেই এই ইস্যুতে তিনি মুখ খুলবেন। বাদবাকি ছোট নেতাদের তিনি গুরুত্ব দিতে চান না। স্পষ্টভাবেই বলেছেন, আসন্ন এডিসি নির্বাচনে ২১- র পাহাড় ভোট থেকেও ভালো রেজাল্ট করবে। পাহাড়ের সিংহ ভাগ মানুষ আজও তিপ্রামথার পাশেই। প্রদ্যুৎ তাঁর বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, ” তিনি বিজেপিকে ছাড়তে চান না, বরং বিজেপির সঙ্গে বন্ধুত্ব আরো মজবুত করতে চান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *