ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাবো।রোববার বাংলাদেশের রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

                           #সমীরণ রায়#
                         ______________

ঢাকা ডেস্ক, ৮ফেব্রুয়ারি।।
         বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনও শঙ্কা নেই। এ জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোথাও কারচুপির খবর পেলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো।
নির্বাচনের সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাবো।
রোববার বাংলাদেশের রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানে আজকের মতবিনিময় সভায়ও এটি আলোচনা হয়েছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে নির্বাচন উপলক্ষে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। সেই সঙ্গে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হবে।
ঢাকায় একটি পত্রিকা অফিস থেকে ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি কিছু জানি না।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *