ডেস্ক রিপোর্টার, ১৪ অগাষ্ট।।
                  ঘুমন্ত অবস্হায় ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ১১ বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে। তার নাম সৌরভ বর্মন ওরফে প্রকাশ। ঘটনা মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দিলিপ পল্লী এলাকায়। এই ঘটনার প্রেক্ষিতে আমতলী থানার পুলিশ পক্সো আইনে একটি মামলা রুজু করে। তদন্তকারী পুলিশ অভিযুক্ত সৌরভ বর্মনকে নিয়ম অনুযায়ী আদালতে সোপর্দ করে পুলিশ।আমতলী থানার পুলিশ অভিযোগ গ্রহণ করে বুধবার  দুপুরে ঘটনাস্থলে ফরেনসিক টিম নিয়ে গিয়ে পর্যবেক্ষণ করে। এরপর মেয়ের ডাক্তারি পরীক্ষার পর পুলিশ ধর্ষনের বিষয়ে নিশ্চিত হয়। এবং গ্রেফতার করে অভিযুক্ত সৌরভকে। এই তথ্য নিশ্চিত করেছেন,মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুস্মিতার দেবনাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *