ডেস্ক রিপোর্টার, ২৭ জানুয়ারি।
     দীর্ঘ চার মাস ধরে পারিশ্রমিক পাচ্ছে না পশ্চিম ভুবনবন ইউপিএসসি’র তত্ত্বাবধানে থাকা ৭৫জন আশা কর্মী। শেষ পর্যন্ত বেতন না পেয়ে রাস্তায় নামলো তারা। এবং ঘেরাও করলো পশ্চিম জেলার চিফ মেডিক্যাল অফিসারের অফিস। মঙ্গলবার ক্ষুব্ধ আশা কর্মীরা জানিয়েছেন, তাদের মাসিক পারিশ্রমিক মাত্র দুই হাজার টাকা। কিন্তু গত চার মাস ধরে তারা এই টাকা পাচ্ছেন না। অথচ তারা রোদ বৃষ্টিতে বারো মাস বাড়ি বাড়ি ঘুরে কাজ করেন। পোহাতে হয় নানান হ্যাপা।
  আশা কর্মীদের অভিযোগ একাউন্টেন্ট’ র
দিকে। তারা বলেন বর্তমান একাউন্টেন্ট তাদের বেতন নিয়ে নানান টালবাহানা করছেন। তিনি নাকি হিসাব রাখতে পারছেন না। তার খেসারত দিতে হচ্ছে কর্মরত আশা কর্মীদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *