ভিকি জানিয়েছেন, ” তার ভগ্নিপতি বাড়ি করার জন্য একটি জমি কিনেছিলেন লঙ্কামুড়া এলাকায়। এই জমিতেই নাকি জিজিয়া কর বসিয়ে দেয় জমি দস্যু তথা বিজেপি নেতা বিকাশ ঘোষ ও তপন ঘোষ। টাকা দিতে রাজী না হওয়াতেই তার উপর হামলা করে বিকাশ – তাপনরা।”

ডেস্ক রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি।।
    কোথায় যাবে মানুষ? জমি ক্রয় করলেই জমিদ*স্যুদের দিতে হবে মোটা অঙ্কের তোলা। জমি কেনা বেচা কেন্দ্র করে স্বদলীয় যুবক ভিকি ঘোষের উপর  প্রাণঘাতী হামলা। কে এই হামলাকারী? মণ্ডল নেতা বিকাশ ঘোষ ও বুথ সভাপতি তপন ঘোষ। ঘটনা শহর লাগোয়া লঙ্কামুড়াতে। ভিকি ঘোষ বর্তমানে জিবি হাসপতালে চিকিৎসাধীন। ভিকি জানিয়েছেন, ” তার ভগ্নিপতি বাড়ি করার জন্য একটি জমি কিনেছিলেন লঙ্কামুড়া এলাকায়। এই জমিতেই নাকি জিজিয়া কর বসিয়ে দেয় জমি দস্যু তথা বিজেপি নেতা বিকাশ ঘোষ ও তপন ঘোষ। টাকা দিতে রাজী না হওয়াতেই তার উপর হামলা করে বিকাশ – তাপনরা।
       অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিজেপির দুই নেতা বিকাশ ঘোষ ও তপন ঘোষ  এলাকাতে দস্যুপনা শুরু করেছে। এলাকায় কেউ জমি কিনলে তাদেরকে দিতে হয় টাকা। তাদের এই সংক্রান্ত কার্যকলাপে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে থানায় আছে মামলা। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব মিলিয়ে বিকাশ – তপনরা বিষিয়ে তুলেছে এলাকার পরিবেশ। জনমনে বিস্তার করছে আতঙ্ক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *