ডেস্ক রিপোর্টার,১৭ নভেম্বর।।
সোমবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শহরের দশমীঘাট মহাশ্মশানের সামনে। অগ্নিকাণ্ডে পুড়ে যায় মিন্টু দেবনাথের বাড়ির একটি বসত ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এই ঘরেই ভাড়া থাকতেন উত্তম দাস ও তার পরিবার। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে আসে দমকল বাহিনী। এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা জানিয়েছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
সকালের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় জনমনে। খবর আশপাশের লোকজন ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগায়। তবে অল্পতে রক্ষা পেয়েছে গোটা এলাকা। ঘন বসতি পূর্ণ এই এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আরো বিপদ হতে পারতো বলেই মনে করছেন উপস্থিত লোকজন।

