সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম বাংলা ব্যতীত অসম, কেরল, তামিলনাড়ু, ও পদুচেরীতে ভোট হবে এক দফায়। তার মধ্যে অসম,( আসন সংখ্যা – ১২৬) কেরল( আসন সংখ্যা- ১৪০) ও পদুচেরীতে ( আসন সংখ্যা -৩০) ভোট হবে আগামী ৯ এপ্রিল। গণনা আগামী ৪ মে।

ডেস্ক রিপোর্টার, ১৫ মার্চ।।
               শেষ পর্যন্ত প্রত্যাশিত ভাবেই ঘোষণা হলো দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। অসম, পশ্চিমবাংলা, কেরল, তামিলনাড়ু ও পদুচেরীতে অনুষ্ঠিত হবে নির্বাচন। রবিবার বিকালে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।


সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম বাংলা ব্যতীত অসম, কেরল, তামিলনাড়ু, ও পদুচেরীতে ভোট হবে এক দফায়। তার মধ্যে অসম,( আসন সংখ্যা – ১২৬) কেরল( আসন সংখ্যা- ১৪০) ও পদুচেরীতে ( আসন সংখ্যা -৩০) ভোট হবে আগামী ৯ এপ্রিল। গণনা আগামী ৪ মে।


তামিলনাড়ুতে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল। গণনা ৪ মে। বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর মোট আসন সংখ্যা ২৩৪টি। তবে বাংলার নির্বাচন নিয়ে যথেষ্ট সিরিয়াস নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যের মধ্যে বাংলাতেই আসন সংখ্যা সবচেয়ে বেশি। বাংলার মোট আসন সংখ্যা ২৯৪টি। মমতার রাজ্যে নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২টি কেন্দ্রের মধ্যে। ছয় দিনের ব্যবধানে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার নির্বাচন। এদিনের ভোট হবে ১৪২টি বিধানসভা আসনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *