বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন জানিয়েছেন, এটি দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগের একটি অংশ। আমাদের সামনে ছেলেদের একটা সিরিজ আছে। গত বছর মেয়েদের একটা সফর ছিল (স্থগিত হয়ে যাওয়া), মাঝখানে আরও নতুন কিছু করা যায় কি না, আমরা এ নিয়ে যোগাযোগ করেছি।

                       ।।সমীরণ রায়।।
                     _______________

ঢাকা, ৩ রা এপ্রিল।।
      মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই সংকটের শুরু। পরে নিরাপত্তা–সংকটের কারণে ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। দুই দেশের বোর্ডের সম্পর্কে চরম অবনতি ঘটায় সেই ঘটনা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এবার সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি বিসিসিআইকে পাঠানো এক চিঠিতে দুই দেশের মধ্যে আসন্ন সিরিজগুলোর বাইরে আরও নতুন কিছু যোগ করা যায় কি না, সেটি ভাবার প্রস্তাব দিয়েছে তারা।
বিসিসিআইকে চিঠি দেওয়ার খবরটি নিশ্চিত করলেও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন জানিয়েছেন, এটি দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগের একটি অংশ। আমাদের সামনে ছেলেদের একটা সিরিজ আছে। গত বছর মেয়েদের একটা সফর ছিল (স্থগিত হয়ে যাওয়া), মাঝখানে আরও নতুন কিছু করা যায় কি না, আমরা এ নিয়ে যোগাযোগ করেছি।
বিসিবির বিসিসিআইকে চিঠি দেওয়ার খবর এসেছে ভারতের একাধিক সংবাদমাধ্যমেও। তারাও বিসিবির এই চিঠিকে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ হিসেবেই দেখছে। তবে বিসিবিকে এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি বিসিসিআই।
গত বছর ডিসেম্বরে এফটিপির অংশ হিসেবে তিন ম্যাচের টি–টুয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। দুই দেশের মধ্যে অস্বস্তিকর সম্পর্কের কারণে সিরিজটি হয়নি। এর আগে একই বছরের আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলতে ভারতের জাতীয় দলের আসার কথা ছিল বাংলাদেশে। তবে সফরের মাস দেড়েক আগে সেটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *