ডেস্ক রিপোর্টার , ২১ ফেব্রুয়ারি ।।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য ত্যাগের পরের দিনই ফের নতুন বৈরী দলের আত্মপ্রকাশ ।
অপহরণ বাণিজ্যের মাধ্যমে দিলো শক্তির মহড়া।
ভারত ভূখণ্ড থেকে ইন্ডিয়ান ওয়েলের তত্ত্বাবধানে থাকা “এমএস কুইপ্পু” নামক একটি সংস্থার দুই কর্মীকে অপহরণ করেছে জঙ্গিরা। ঘটনা করবুকের শিলাছড়ি থানার আইলমারা সীমান্তে। শনিবার রাত সাড়ে নয়টায়।বাংলাদেশ সীমান্তে কাজ করছিল “এমএস কুইপ্পু” সংস্থার শ্রমিকরা। সেখানেই ছিলেন সংস্থার দুই আধিকারিক। নির্মাণস্থল থেকে অস্ত্রের মুখে জঙ্গিরা “এমএস কুইপ্পু” – র দুই আধিকারিককে নিয়ে সীমান্তের ওপারে গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ – টিএসআর ও বিএসএফ। শুরু হয়েছে তদন্ত। কিন্তু এই অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িত নতুন বৈরী দলের নাম সম্পর্কে নিশ্চিত হতে পারে নি পুলিশ। করবুক – শিলাছড়ি এলাকায় জনমনে বিস্তার করেছে আতঙ্ক। এই তথ্য নিশ্চিত করেছে করবুক মহকুমার পুলিশ।( আসছে বিস্তারিত…)

