
ডেস্ক রিপোর্টার, ১৭জুন।। ফের প্রদেশ কংগ্রেসের ঘরে আগুন। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হিসাবে আশীষ কুমার সাহার নাম ঘোষণা করতেই শুরু ঝামেলা। এআইসিসির নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে কংগ্রেসকে আলবিদা জানিয়েছেন প্রশান্ত ভট্টাচার্য। তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা। এবং এআইসিসির সদস্য। প্রশান্ত ভট্টাচার্যের বক্তব্য,” আশীষ কুমার সাহা তিনবার দল ত্যাগ করেছেন। তারপরও তাকেই কেন প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছে? এআইসিসি দলের নিষ্ঠাবান কর্মীদের কোনো গুরুত্বই দেয় নি।”
