ডেস্ক রিপোর্টার,৩০জানুয়ারি।।
ঊনকোটি জেলার পর উত্তর জেলাতেও বিজেপিতে ধস। বিজেপিকে আলবিদা জানিয়ে দিলেন দলের ডক্টর সেলের নেতা তথা যুবরাজ নগরের নেতা ডা: তমজিত নাথ। সোমবার নিজ বাড়িতে সংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষনা দিয়েছেন তিনি। তার সঙ্গে বিজেপি ত্যাগ করেছেন ১৩৬ পরিবারের জনজাতি ভোটার।যুবরাজ নগরের ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক নৃপেন ভৌমিক, শ্রীপুর গ্রামের উপপ্রধান রামানুজ ভট্টাচার্য, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য ও জনজাতি মোর্চার জেলা সহ-সভাপতি মুইয়া ডারলং সহ বিভিন্ন স্তরের নেতা – কর্মী। রাজনীতিকরা বলছেন ডা: তমজিত নাথের দল ত্যাগের প্রভাব পড়বে যুবরাজ নগর কেন্দ্রে।এর ফলে বিজেপি হাত ছাড়া হতে পারে আসনটি।

