ডেস্ক রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি।।
রাজ্য বিধানসভার দুই সদস্য রাম প্রসাদ পাল ( বিজেপি )ও রঞ্জিত দেববর্মার( তিপ্রামথা) দুর্নীতি ও সাম্প্রদায়িক ইস্যুতে মাঠে নেমেছে সাংবাদিক সমাজ।সোমবার ১১টা নাগাদ আগরতলার রবীন্দ্র ভবন চত্বরে সাংবাদিকদের বৃহত্তর মঞ্চ থেকে বিধায়ক রাম প্রসাদ ও রঞ্জিতের বিরুদ্ধে সরব হবেন রাজ্যের কর্মরত সাংবাদিকরা। নালিশ জানানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। শুধু তাই নয়, দুই বিধায়কের বিরুদ্ধে তথ্য সহ অভিযোগ জানানো হবে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে।
সাংবাদিকদের এই আন্দোলন মঞ্চের জন্য গোটা শহরে ২৫১টি মাইক লাগানো হয়েছে। গোটা অনুষ্ঠান রাজ্যের সমস্ত টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম “লাইভ” করা হবে। শহরে লাগানো হয়েছে এলইডি। এই এলইডিতে মানুষ দেখতে পারবে বিধায়কদের কদর্য চেহারার চিত্র।আন্দোলনস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।( আসছে বিস্তারিত…)

