ডেস্ক রিপোর্টার, ২২ ফেব্রুয়ারি।।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বুদ্ধিমত্তার কারণে বৈরী কবল থেকে ফিরে এলেন “এমএস কুইপ্পু” সংস্থার দুই আধিকারিক। রবিবার ভোরে ভুবন কুমার যোশী ও অমিত কুমার নামে এই দুই আধিকারিককে উদ্ধার করে বিএসএফ। “এমএস কুইপ্পু” সংস্থাটি ইন্ডিয়ান ওয়েলের তত্ত্বাবধানে কাজ করছিলো শিলাছড়ির আইলমারা সীমান্তে। শনিবার রাতে অপহরণের সঙ্গে সঙ্গেই পুলিশ – বিএসএফ – টিএসআর যৌথ বাহিনী বৈরী বিরোধী অভিযানে নামে। যৌথ বাহিনীর তৈরী করা চক্রব্যূহ আচ করতে পারে বৈরীরা। তখনই অবস্থা বেগতিক দেখে “এমএস কুইপ্পু” সংস্থার দুই আধিকারিককে কাটাতারের এপাড়ে রেখে বৈরীরা সীমান্তের ওপারে গা ঢাকা দেয়। বাংলাদেশ সীমান্তের কাটাতার লাগোয়া অঞ্চল থেকে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে অপহৃত দুই আধিকারিককে। এবং ফিরে আসে স্বস্তি।

