প্রদ্যুৎ কিশোরের গুণ্ডারা যে এখন অস্ত্র হাতে তুলে নিয়েছে একথা স্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। সম্প্রতি দুষ্কিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, মথার লোকজন এখন বিহার থেকে অস্ত্র আমদানি করেছে।
ডেস্ক রিপোর্টার, ১০ এপ্রিল।। প্রদ্যুৎ কিশোর ভর জনসভায় ব্যঙ্গার্থে দলের এক নেতার কণ্ঠস্বর অনুকরণ করে জোকস করছেন। প্রদ্যুৎ কোন নেতার কণ্ঠস্বর নিয়ে ব্যঙ্গ করছেন? এটা সবার কাছেই স্পষ্ট। কিন্তু প্রদ্যুৎ কিশোরের সাহস নেই, সেই নেতার নাম প্রকাশ্যে জন সভায় বলার জন্য।” জনতার মশাল” এই প্রতিবেদনে ফাঁস করবো প্রদ্যুৎ কিভাবে গোমটার নিচে ক্ষ্যামটা নাচাচ্ছেন?
নীরবে প্রদ্যুতের সঙ্গে নিজের সম্পর্কের ফাটলের বিষয়টিতে সিলমোহর দিয়েছেন অনিমেষ।
আসন্ন পাহাড় নির্বাচনের মহাযজ্ঞে মৌনব্রত পালন করছেন তিপ্রামথার নেতা তথা রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। একসময় অনিমেষ ছিলেন প্রদ্যুৎ কিশোরের ছায়া সঙ্গী। এখন প্রদ্যুৎ – অনিমেষের সম্পর্ক সাপে – নিওলের মতো। এডিসি নির্বাচন কেন্দ্র করে অনুষ্ঠিত মথার প্রতিটি জনসভায় তা প্রমাণ করছেন প্রদ্যুৎ। অনিমেষ দেববর্মাকে গদ্দার বলেও আখ্যায়িত করছেন। যদিও প্রদ্যুৎ কিশোরকে নিয়ে অনিমেষ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সঙ্গে থাকা প্রদ্যুতের ছবিটি মুছে দিয়েছেন। অর্থাৎ নীরবে প্রদ্যুতের সঙ্গে নিজের সম্পর্কের ফাটলের বিষয়টিতে সিলমোহর দিয়েছেন অনিমেষ।
অনিমেষের কনভয় লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে দুষ্কৃতীরা। চেষ্টা করে কনভয় থামানোর জন্য। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীদের ছিলো ছোট অস্ত্র।
অনিমেষকে নিয়ে প্রদ্যুৎ কিশোরের একের পর এক অভিনয় ও তুচ্ছ তাচ্ছিল্যের ঘটনায় অতিরিক্ত অক্সিজেন পাচ্ছে তিপ্রামথার উগ্র সমর্থকরা। খবর অনুযায়ী, এই মুহূর্তের মন্ত্রী অনিমেষ দেববর্মার জীবন সংশয় হয়ে উঠেছে। গোয়েন্দার তথ্য অনুযায়ী, পাহাড় ভোট আবহে অনিমেষের উপর বড় হামলা সংঘটিত করতে পারে মথার তালিকা ভুক্ত দুষ্কৃতীরা। এমনকি অনিমেষ খুন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমন আশঙ্কা করছে রাজ্য পুলিশের গোয়েন্দা। তার ঝলক দেখা গিয়েছে বৃহস্পতিবার রাতে। এদিন আমবাসার ডলুবাড়ির কাছে নৈলাশা বাড়িতে অনিমেষের কনভয় লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে দুষ্কৃতীরা। চেষ্টা করে কনভয় থামানোর জন্য। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীদের ছিলো ছোট অস্ত্র।
সম্প্রতি দুষ্কিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, মথার লোকজন এখন বিহার থেকে অস্ত্র আমদানি করেছে।
রাজনীতিকরা বলছেন তার জন্য দায়ী প্রদ্যুৎ কিশোর নিজেই। প্রদ্যুৎ জনজাতিদের কাছে নিজেকে মহান করে তুলতে অনিমেষকে বিভীষণ করে তুলছেন। প্রদ্যুৎ কিশোরের গুণ্ডারা যে এখন অস্ত্র হাতে তুলে নিয়েছে একথা স্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। সম্প্রতি দুষ্কিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, মথার লোকজন এখন বিহার থেকে অস্ত্র আমদানি করেছে।
তিপ্রামথার অন্দরের খবর, অনিমেষ এখন প্রদ্যুৎ কিশোরের গলার কাঁটা। প্রদ্যুৎ ভালো করেই জানেন বিজেপির সঙ্গে অনিমেষ হাত মিলিয়ে এডিসিতে তার মথাপুরী ধংস করে দিতে পারে। আর এই কারণেই ভোটের মুখে অনিমেষ দেববর্মাকে দিবারাত স্বপ্ন দেখছেন স্ব – ঘোষিত রাজা প্রদ্যুৎ।