ডেস্ক রিপোর্টার, ৩০ মার্চ।।
     বিহার রাজনীতি বড় পরিবর্তনের ইঙ্গিত। বিহার বিধান পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।গত ১৬ মার্চ রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পরেই সোমবার এই পদক্ষেপ নিয়েছেন তিনি।সংবিধান অনুযায়ী এটি নীতীশ কুমারের একটি আবশ্যিক পদক্ষেপ। কারন একই সময়ে দুটি পদের সদস্যপদ রাখা যায় না। নীতীশ কুমারের এই সিদ্ধান্ত বিহার রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে তাঁর উত্তরণের প্রবল সম্ভাবনা উঁকি দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
    এখন শীঘ্রই নীতীশ কুমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকেও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কে হবেন বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী?
      রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ার চলে যাবে বিজিপির কাছে? ঘুরিয়ে বললে, বিহার রাজনীতির ভীষ্ম নীতীশ কুমার  ভাজপার কাছে বিক্রি করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর চেয়ার। যদি তাই হয়, তাহলে বিহার রাজনীতিতে অবসান হবে নীতীশ যুগের। ইতোমধ্যে নীতীশ কুমার তাঁর ছেলে নিশান্ত কুমারকে নিয়ে এসেছেন সরাসরি রাজনীতিতে। নিশান্ত যোগ দিয়েছেন তাঁর বাবার হাতে তৈরী রাজনৈতিক দল জনতা দল ইউনাইটেডে। এখন দেখার বিষয়, কে হচ্ছেন মগদ রাজ্যের পরবর্তী প্রধান?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *