ডেস্ক রিপোর্টার, ১ লা মার্চ।।
আমেরিকা ও ইসরালের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান সরকার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি যে আর পৃথিবীতে “নেই” ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যে খামেনির মৃত্যুতে ইরান সরকার ৪০দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শুধু খামেনি নয়, তাঁর মেয়ে, জামাতা, নাতি – নাতনি, পুত্রবধু’র মৃত্যু হয়েছে বলেও দাবী আন্তর্জাতিক মহলের।

