আদালত চত্বর থেকে অনল রায় চৌধুরী যেন বের হতে না পারেন, তার জন্য দুর্বৃত্তরা সম্পাদকের গাড়ির সামনে ও পেছনে বাইক রেখে দেয়।তাদের উদ্দেশ্য ছিলো, অনল রায় চৌধুরী ও তাঁর আইনজীবীর গাড়ি চক্রবুহ্যে আটকে দেওয়া। কিন্তু তাতে তারা সফল হয় নি। আদালত চত্বরে এই ঘটনা দেখে তার তীব্র প্রতিবাদ করেন উদয়পুর বারের উপস্থিত আইনজীবীরা।
ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরী এবং তাঁর আইনজীবীকে প্রাণে হত্যার হুমকি।
অভিযুক্ত জনৈক জসীম উদ্দীন ও সাঙ্গপাঙ্গরা। ঘটনা মঙ্গলবার উদয়পুর আদালত চত্বরে। এই ঘটনা কেন্দ্র করে তপ্ত রাজ্যের সংবাদ জগৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন।

অনল রায় চৌধুরীর বক্তব্য, ঘটনার দিন অনল রায় চৌধুরী একটি মামলা সংক্রান্ত বিষয়ে গিয়েছিলেন উদয়পুর আদালতে। তখনই আদালত চত্বরে জড়ো হয় দুর্বৃত্ত জসীমউদ্দীন ও তার লোকজন। আদালত চত্বর থেকে অনল রায় চৌধুরী যেন বের হতে না পারেন, তার জন্য দুর্বৃত্তরা সম্পাদকের গাড়ির সামনে ও পেছনে বাইক রেখে দেয়।তাদের উদ্দেশ্য ছিলো, অনল রায় চৌধুরী ও তাঁর আইনজীবীর গাড়ি চক্রবুহ্যে আটকে দেওয়া। কিন্তু তাতে তারা সফল হয় নি। আদালত চত্বরে এই ঘটনা দেখে তার তীব্র প্রতিবাদ করেন উদয়পুর বারের উপস্থিত আইনজীবীরা।

প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক অনল রায় চৌধুরী ও তাঁর আইনজীবী আগরতলায় ফিরে এসে পশ্চিম থানায় মামলা দায়ের করেন জসীম উদ্দিনের বিরুদ্ধে। অনল রায় চৌধুরীর, উদয়পুর আদালত চত্বরে দুর্বৃত্ত জসীম উদ্দিনের আস্ফালনের সময় সামনেই ছিলেন রাজ্য পুলিশের এসআই প্রবীর চন্দ সহ কনস্টেবল ও টিএসআর জওয়ান। কিন্তু ঘটনাস্থলে পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি। অনল রায় চৌধুরীর উপর সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানায় সংবাদ মাধ্যমের লোকজন।

