ডেস্ক রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি।।
          রাজধানীতে সাংবাদিকের গণঅবস্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সাংবাদিক নেতৃত্বকে হুমকি দিয়েছেন তিপ্রামথার বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা। রঞ্জিত পাল্টা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। অতীতের রক্তখেকো বৈরী নেতা রঞ্জিতের “হুমকি” যথেষ্ট তাৎপর্য পূর্ন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এই ঘটনার প্রেক্ষিতে  রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে সাংবাদিকদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের কাছে মামলা দায়ের করেছেন দুই সম্পাদক শানিত দেবরায় ও প্রনব সরকার। পুলিশ এখন রঞ্জিতের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? এটাই দেখার বিষয়।


প্রাক্তন বৈরী নেতা রঞ্জিত দেববর্মা সমাজ মাধ্যমে হুমকি দিয়ে বলেছেন, ” সংবাদিকদের ক্ষমতা থাকলে তার আগরতলার “এমএলএ” হোস্টেলে যাওয়ার জন্য। তিপ্রাসিটিজেন ফোরামের লোকজনই নাকি সাংবাদিকদের জন্য যথেষ্ট। ঘুরিয়ে ফিরিয়ে জঙ্গি নেতা সুর চড়া করে সাংবাদিকদের হুমকি দিয়েছেন। রীতিমত রঞ্জিত সাংবাদিকদের দেখে নেওয়ার হুলিয়া জারি করেছেন।


সাংবাদিক নেতৃত্বের বক্তব্য, অতীতের জঙ্গি নেতা তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সংবাদিকদের সম্পর্কে নানান কথা বলছে। তার প্রতিবাদ করলেই দিচ্ছে হুমকি – হুজ্জুতি। তার প্রেক্ষিতেই রাজ্যের দুই বরিষ্ঠ সম্পাদক রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *