ডেস্ক রিপোর্টার,১৪ আগস্ট।।
                      দেশের ভোটার তালিকা ইস্যুতে মোদী সরকার ও নির্বাচন কমিশনকে নাস্তানাবুদ করতে মাঠে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল। গোটা দেশেই আন্দোলন শুরু করেছে তারা। তার অঙ্গ হিসাবে রাজ্য কংগ্রেসও সরব।বৃহস্পতিবার রাজধানীতে কংগ্রেস বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল কংগ্রেস ভবন থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস অন্যান্য নেতৃত্ব। সুদীপ রায় বর্মন বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজসে মোদী সরকার অনৈতিক ভাবে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে।আবার কোথায়ও নিজেদের লোকজনকে অবৈধ ভাবে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে।নির্বাচন কমিশন নিবিড় সংশোধনী সমীক্ষার নাম করে এই ধরনের ঘটনা করে চলছে। এটা মানুষ মেনে নেবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি ও নির্বাচন কমিশনের চুরি ধরে ফেলেছেন।এবং তা সাংবাদিক বৈঠকেও তুলে ধরেছেন রাহুল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *