ধর্মনগর ডেস্ক,৩০ জানুয়ারি।।
       উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি গেট এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। বাসিন্দা নজবুল হকের দোকানের সামনে থাকা পরিত্যক্ত জায়গাতে  ২৫ হাজার টাকার জাল নোটের হদিশ পাওয়া যায়।উদ্ধার হওয়া প্রতিটি নোটই ২০০ টাকার। খবর পেয়ে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ। এবং নোট গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
          স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নজবুল হকের দোকানের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জায়গাতে টাকার বান্ডিল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পায় তারা। বিপুল পরিমাণ টাকার নোট দেখে মানুষের কৌতূহল বাড়ে। নোটগুলি দেখে সন্দেহ হওয়াতে তারা খবর দেয় পুলিশে। অকুস্থলে ছুটে আসে পুলিশ। নোট উদ্ধার করে পুলিশ জানিয়ে দেয়, ” এই গুলি জাল নোট”।
         চুরাইবাড়ি গেট এলাকার লোকজনের বক্তব্য, নজবুল হককে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্যই তার দোকানের সামনে কে বা কারা জাল ২০০ টাকার নোট ফেলে যায়। তবে নজবুল হক একজন সৎ ব্যবসায়ী। তিনি কখনও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারেন না বলে দাবী স্থানীয়দের।
       চুরাইবাড়ি থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই পরিত্যক্ত জায়গাতে জাল নোট ফেলেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সংগ্রহ করেছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। এই ঘটনা থেকে স্পষ্ট গোটা রাজ্যে এখনও সক্রিয় জাল নোট পাচার চক্রের চাইরা।
          
            


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *