আগরতলা, ৬ আগস্ট।।
         আজ হিরোশিমা দিবস। ৬-আগষ্ট ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
পরমানবিক বোমা বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরটি ধুলিস্যাৎ হয়ে যায়। ৯-আগষ্ট আবার জাপানের আর একটি শহর নাগাসাকিতেও আনবিক বোমা ফেলে ধবংসলীলা চালায় তারা। এই দুই বোমা বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও রেডিয়েশনে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়। মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা বিরোধী এই জঘন্য হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ নিন্দায় ফেটে পড়ে। তখন থেকেই ৬-আগষ্ট বিশ্বব্যাপী হিরোসিমা দিবস হিসাবে পালন করা হয়। এস ইউ সি আই (সি) এবছরও এই দিনটি মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা ধ্বংসকারী এই অপরাধের বিরুদ্ধে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘হিরোসিমা দিবস’ হিসাবে পালন করে।


বুধবার তারা বটতলায় একটি যুদ্ধ বিরোধী ধর্ণা সংঘটিত করে। তারা দাবি তুলেন,বর্তমান বিশ্ব পরিস্থিতি আরও ভয়ঙ্কর। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে আজ বিশ্বব্যাপী যুদ্ধোন্মাদনা চালিয়ে লক্ষ লক্ষ শিশু, মহিলা সহ নিরীহ মানুষকে হত্যা করছে। গাজা ভূখন্ডে জিয়নবাদী ইজরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হাজার হাজার মানুষকে হত্যা করছে।
সাম্রাজ্যবাদীদের সৃষ্ট গাজা ভূখন্ডের অধিবাসীদের এই মর্মান্তিক দুর্দশার প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদীদের মানবসভ্যতা বিরোধী ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাতে যুদ্ধ বিরোধী শান্তিপ্রীয় সকল জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *