ডেস্ক রিপোর্টার, ২৭ আগস্ট।।
         ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত রাজ্য রেলওয়ে বৈদ্যুতিকরন প্রকল্পের আওতায় কুমারঘাট, উদয়পুর এবং তেলিয়ামুড়ায় নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের শুভ উদ্বোধন হয় বুধবার।আগরতলা রেল স্টেশন কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,  বাধারঘাটের বিধায়িকা মিনা রানী সরকার, বিধায়ক অভিষেক দেবরায়, ও ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার  রঞ্জন দেববর্মা। এই অনুষ্ঠানে রাজ্যের সার্বিক বিদ্যুৎ পরিষেবার তথ্য উঠে আসে বিদ্যুত মন্ত্রী রতন লাল নাথের বক্তব্য থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *