ডেস্ক রিপোর্টার,২৬ মার্চ।।
        ভারতে রান্নার গ্যাসের জোগান অব্যাহত রাখতে নয়াদিল্লির পাশে দাঁড়াল আর্জেন্টিনা। আমেরিকা – ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে উপসাগরীয় দেশ থেকে গ্যাস আমদানি থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে লিয়োনেল মেসি-দিয়োগো মারাদোনার দেশ।চলতি বছরে এখনও পর্যন্ত আর্জেন্টিনা ৫০ হাজার টন এলপিজি পাঠিয়েছে ভারতে। এর পরিণাম আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। গত ৫ মার্চ ১১ হাজার টন নিয়ে ভারতের উদ্দেশে পাড়ি দিয়েছে আর্জেন্টিনার একটি জাহাজ। তা শীঘ্রই প্রবেশ করবে ভারতের সমুদ্র বন্দরে। গত বছর আর্জেন্টিনা থেকে মাত্র ২২ হাজার টন গ্যাস আমদানি করেছিল ভারত।


জলপথে আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা বন্দর থেকে গুজরাতের দাহেজ বন্দরের দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার। এই দীর্ঘ পথ পেরিয়ে ভারতে গ্যাসবাহী জাহাজ পৌঁছোতে যথেষ্ট সময় লাগবে। তাছাড়া  পরিবহণ এবং প্রযুক্তি খাতে অতিরিক্ত অর্থ ব্যয়ও করতে হবে ভারতের আমদানিকারকদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্যাসের জোগান নিরবচ্ছিন্ন রাখতে অন্য উপায়ও নেই নয়াদিল্লির কাছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *