কূটনৈতিকদের ধারণা,ইরানের চাবাহার বন্দর প্রকল্পে ভারতের অর্থ বরাদ্দ না রাখার পেছনে রয়েছে মার্কিন চাপ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। তারপর থেকেই চাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় চাবাহারে বিনিয়োগ থেকে সরে এলো নয়া দিল্লি।

ডেস্ক রিপোর্টার, ২রা ফেব্রুয়ারি।।
     ভারতের অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে একটি বড় পরিবর্তন এনেছেন । এটি হলো ইরানের চাবাহার বন্দর প্রকল্পের জন্য শূন্য বরাদ্দ।ভারত ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে ৪০০ কোটি টাকা ব্যয় করেছিল। প্রাথমিকভাবে ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট অনুমানে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিল, যা পরে সংশোধিত অনুমানে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করা হয়। কিন্তু ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বরাদ্দ শূন্যে নামিয়ে আনা হয়েছে। এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ভারত ২০২৪ সালে চাবাহারের শহিদ বেহেশতি টার্মিনাল পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছিল। এই প্রকল্পটি পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
কূটনৈতিকদের ধারণা,ইরানের চাবাহার বন্দর প্রকল্পে ভারতের অর্থ বরাদ্দ না রাখার পেছনে রয়েছে মার্কিন চাপ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। তারপর থেকেই চাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় চাবাহারে বিনিয়োগ থেকে সরে এলো নয়া দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *