ডেস্ক রিপোর্টার,১১ মে।।
          পাকিস্তান একটি “মীরজাফর” দেশ —– অস্ত্র বিরতি ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই ইসলামাবাদ আবারো নিজেদের আসল চরিত্র স্পষ্ট করেছে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভারত পাকিস্তান অস্ত্র বিরতি ঘোষণা করে। কিন্তু পরিতাপের বিষয় পাকিস্তান ভঙ্গ করে তার প্রতিশ্রুতি। রাতে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের এই চরিত্রের কথা আন্তর্জাতিক বিশ্বের সামনে সামনে তুলে ধরেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম-মিস্ত্রি।
          ভারতের বিদেশ সচিব জানিয়েছেন, পাকিস্তান অস্ত্র বিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমানায় গোলা বর্ষণ শুরু করেছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীর, গুজরাতের কচ্ছের আকাশে পাক ড্রোনও উড়তে দেখা যাচ্ছে।খবর অনুযায়ী পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘনের পর পাক সেনার বুলেট শহীদ হয়েছেন বিএসএফের সাব ইন্সপেক্টর ইমতিয়াজ। এই ঘটনা কাশ্মীরে।

।শহীদ বিএসএফ ইন্সপেক্টর ইমতিয়াজ।

রাতের সর্বশেষ খবর,  ফের অন্ধকারে ঢাকল শ্রীনগর। বিকাল পাঁচটায় সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই লঙ্ঘন। পরপর গুলি বর্ষণ। আকাশে দেখা গিয়েছে পাকিস্তানি ড্রোন। গুলির আওয়াজ পাওয়া গিয়েছে জম্মুর আখনুর সেক্টরেও। নিজের আসল রূপটা আবার দেখিয়ে দিল পাকিস্তান।

বিদেশ সচিবের বক্তব্য, পাকিস্তানের এই কাজ অত্যন্ত নিন্দনীয় । তার জন্য দায়ী ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভারতও ছেড়ে কথা বলবে না তবে পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। ফের পাকিস্তানের উপর হানতে পারে বড় আঘাত। এদিকেই রাতেই দেশের সবকটি রাজ্যের মুখ্য সচিবকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই নির্দেশ থেকে স্পষ্ট পাকিস্তানের এই বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দিতে তৈরি হচ্ছে ভারত এবার অবশ্যই কোন কাজ দেবে না আমেরিকার মধ্যস্থতাও।

#Indo – Pak #war #cesfire #violence #jm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *