ডেস্ক রিপোর্টার, ১ ডিসেম্বর।।
   সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সমস্ত সদস্যদের শুভেচ্ছা জনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন,বিএসএফ ভারতের অটল সংকল্প এবং সর্বোচ্চ পেশাদারিত্বের প্রতীক। প্রধানমন্ত্রীর কথায়,এই বাহিনী নিষ্ঠার সাথে জীবন ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। প্রধানমন্ত্রী বিএসএফ কর্মীদের মানবিক মনোভাবের প্রশংসা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *