ডেস্ক রিপোর্টার, ১২ মার্চ।।
আমেরিকা – ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে সতর্ক করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী।বৃহস্পতিবার তিনি সংসদে দাঁড়িয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের আঁচ পড়ছে দেশেও। যুদ্ধ আরো লম্বা হবে। গোটা বিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের ২০ শতাংশ আনা – নেওয়ার করা হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। এটা জ্বালানি তেলের শিরা – ধমনী। কিন্তু এই হরমুজ প্রণালী এখন বন্ধ।
রাহুল গান্ধী বলেন, “আমাদের তেল ও প্রাকৃতিক গ্যাসের একটি বিরাট অংশ হরমুজ প্রণালী দিয়ে আসে। এটা বন্ধ হওয়াতে দেশ জুড়ে বাড়ছে যন্ত্রণা। এই যন্ত্রনা সবেমাত্র শুরু হলেও এটা দীর্ঘ মেয়াদী হবে। তার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে।”

রাহুল গান্ধীর বক্তব্য, ইতিমধ্যে দেশ জুড়ে এলপিজি নিয়ে স্বল্পতা দেখা দিচ্ছে। আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। আগামী দিনে তা আরো মারাত্বক আকার ধারণ করতে পারে। জ্বালানি গ্যাসের অভাবে দেশের বহু রেস্তোরাঁ ইতিমধ্যে ঝাঁপ বন্ধ করে দিয়েছে।
রাহুল গান্ধীর বক্তব্য যে ধ্রুব সত্য, তার প্রমানও পাওয়া যাচ্ছে। কারণ গত কয়েকদিন ধরে রাজ্যের মানুষ অন লাইনে এলপিজি বুকিং করতে পারছে না।কারণ ইন্ডিয়ান ওয়েলের সার্ভার নাকি কাজ করছে না। আগরতলার বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির বক্তব্য, গ্যাসের স্বল্পতার কারণে এখন অন লাইন বুকিংয়ে সমস্যা হচ্ছে।

