ট্রাম্পের কথা কর্ণপাতই করে নি তেহরান। তারা নিজেদের সিদ্ধান্তে অটল থেকে মোজতবা খামেনেকেই সর্বোচ্চ নেতা হিসাবে তুলে ধরেছে।

ডেস্ক রিপোর্টার, ৯ মার্চ।।
      প্রত্যাশিত ভাবেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’র রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে তেহরান। সদ্য প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই এখন ইরানের “প্রধান”।সোমবার খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে তেহরান।  ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভা (অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স) সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবাকে বেছে নিয়েছে।


এই পদ মোজতবাকে সমগ্র দেশের শাসন পরিচালনার অধিকার দিয়েছে। ইরানের যাবতীয় বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। তেহরানকে হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের পরবর্তী নেতা মনোনীত করতে হবে আমেরিকার সঙ্গে কথা বলে। তবেই ইরানের উন্নয়ন হবে।”
      


ট্রাম্পের কথা কর্ণপাতই করে নি তেহরান। তারা নিজেদের সিদ্ধান্তে অটল থেকে মোজতবা খামেনেকেই সর্বোচ্চ নেতা হিসাবে তুলে ধরেছে। ইজরায়েলও তেহরানকে হুমকি দিয়ে জানিয়ে দিয়েছিল, আয়াতোল্লা আলি খামেনের চেয়ারে যে বসবে, তাকেই হত্যা করা হবে। সব মিলিয়ে ইরান যে আমেরিকা – ইসরায়েলের বশ্যতা স্বীকার করবে না এটা নিশ্চিত।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *