স্পোর্টস ডেস্ক,৪ নভেম্বর।।
      রঞ্জি ট্রফিতে জীবনের অন্যতম সেরা ইনিংস উপহার দিলেন ত্রিপুরার অধিনায়ক মনি শংকর মুড়া সিং। তিনি অধিনায়কোচিত ইনিংস খেলে ত্রিপুরাকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিলেন।
রাজ্যের অন্যতম সেরা অলরাউন্ডার মনি শংকর জীবনের পঞ্চম শতরান করার পাশাপাশি আসরের বাকি ম্যাচগুলিতে ভালো খেলার জন্য ত্রিপুরা দলকে কার্যত অক্সিজেন দিয়েছেন। মনিশংকরের অধিনায়কোচিত ইনিংসে বাংলার বিরুদ্ধে লিড নিলো ত্রিপুরা।  যে প্রত্যাশা নিয়ে অনুষ্টপ মজুমদার-‌রা পূর্বোত্তরের এ রাজ্যে এসেছিলেন তাতে কার্যত জল ঢেলে দিলেন মণীশংকর। সঙ্গে অবশ্যই হনুমা বিহারী এবং রানা দত্ত। আগরতলার এমবিবি স্টেডিয়ামে এই ত্রয়ীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ত্রিপুরা মরশুমের প্রথম পয়েন্টের মুখ দেখলো। হনুমা ব্যক্তিগত ১৪১ রানে ফিরে যাওয়ার পর মনি শঙ্করের সঙ্গে জুটি বেধে রানা দত্ত। এই জুটি ত্রিপুরাকে এনে দেয় কাঙ্খিত লিড। রানা মূল্যবান ২৭ রান করেন। শেষ পর্যন্ত মনি শঙ্কর ১০২ রানে অপরাজিত থেকে যান।


         


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *