পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এলপিজির দাম বৃদ্ধি পৃথক বিষয়। কিন্তু কংগ্রেস বিনা কারণেই চিৎকার চেঁচামেচি শুরু করেছে। জ্বালানির দাম বৃদ্ধি পাবে বলে কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ডেস্ক রিপোর্টার, ৭ মার্চ।।
এলপিজি’ র দাম বাড়লেও দেশে বাড়বে না পেট্রোল – ডিজেলের দাম। একথা স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক। আমেরিকা – ইসরায়েল ও ইরান যুদ্ধে ভারতে জ্বালানির কোনো প্রভাব পড়বে না। বরং
ভারতের জ্বালানি মজুতের অবস্থা উন্নত হচ্ছে। ভারত হরমুজ প্রণালী ছাড়া অন্য উৎস থেকে অপরিশোধিত তেলের আমদানির ১০ শতাংশ বাড়িয়েছে। হরমুজ প্রণালী ব্যতীত ভিন্ন উৎস থেকেও তেল সংগ্রহ করছে ভারত। শুধু তাই নয় হরমুজ প্রণালী দিয়ে আগে মোট আমদানিকৃত তেলের ৬০ শতাংশ আনা হতো। এখন বিকল্প উৎস দিয়ে ৭০ শতাংশ তেল আমদানি করা হচ্ছে।
পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এলপিজির দাম বৃদ্ধি পৃথক বিষয়। কিন্তু কংগ্রেস বিনা কারণেই চিৎকার চেঁচামেচি শুরু করেছে। জ্বালানির দাম বৃদ্ধি পাবে বলে কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের দাবি, যুদ্ধ কালীন পরিস্থিতিতে কোনো ভাবেই জ্বালানির দাম দিয়ে পাবে না। কারণ বিকল্প পথে রাশিয়া থেকে ভারত চাহিদা অনুযায়ী তেল আমদানি করছে। তাছাড়া অন্যান্য বিকল্প সমস্ত পথ খোলা রেখেছে ভারত। বহু দেশ ভারতের কাছে তেল বিক্রির জন্য মুখিয়ে আছে। নয়া দিল্লি সবুজ সংকেত দিলেই তারা পাঠিয়ে দেবে তেলের ব্যারেল।