বিধায়ক নিজে প্রকাশ্যে বলেছেন, “কোনো শক্তি শানিত দেবরায়কে রামপ্রসাদ পালের হাত থেকে বাঁচতে পারবে না। উনি যতই ক্ষমতাবান হোন না কেন কিংবা কোনো মুখিয়ার যত ঘনিষ্ঠই হোন না কেন বিচার তার হবেই – এখন শুধু সময়ের অপেক্ষা।”
বিভিন্ন অসামাজিক কাজকর্ম, জমি দখল ও মাফিয়াবৃত্তিতে অভিযুক্ত এই বিধায়ক দলের ধ্বজা উড়িয়ে শহর দক্ষিনাঞ্চলে ক’বছরে যে ত্রাস সৃষ্টি করেছেন আজ নিজে উপস্থিত থেকে এর মহড়া দিয়েছেন, যা গণতন্ত্রের অশনি সংকেত।

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। 
       আজ সকালে বড়দোয়ালি মিলন সংঘস্থিত  অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স ‘র (এওজে) সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক ও আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের বাড়ীর সামনে রাজপথ আটকে সূর্যমনি নগর বিধানসভার বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে যে ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত হয়েছে, এওজে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।
                প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে অনুগামীদের নিয়ে বিধায়ক রাম প্রসাদ পাল সাম্পাদক  শানিত দেবরায়কে পরোক্ষে প্রাণনাশের হুমকী এবং রাজ্যের মুখিয়াকে লক্ষ্য করে যে অসাংবিধানিক আচরন করেছেন তাতে গোটা সংবাদ মাধ্যম  মর্মাহত। যে জায়গায় দাঁড়িয়ে বিধায়ক ও তার অনুগামীরা  শানিত দেবরায়কে অশালীন ভাষায় হুমকী দিয়েছে তা নজির বিহীন এবং ভারতীয় ন্যয় সংহিতা বিরোধী। বিধায়ক নিজে প্রকাশ্যে বলেছেন, “কোনো শক্তি শানিত দেবরায়কে রামপ্রসাদ পালের হাত থেকে বাঁচতে পারবে না। উনি যতই ক্ষমতাবান হোন না কেন কিংবা কোনো মুখিয়ার যত ঘনিষ্ঠই হোন না কেন বিচার তার হবেই – এখন শুধু সময়ের অপেক্ষা।”
বিভিন্ন অসামাজিক কাজকর্ম, জমি দখল ও মাফিয়াবৃত্তিতে অভিযুক্ত এই বিধায়ক দলের ধ্বজা উড়িয়ে শহর দক্ষিনাঞ্চলে ক’বছরে যে ত্রাস সৃষ্টি করেছেন আজ নিজে উপস্থিত থেকে এর মহড়া দিয়েছেন, যা গণতন্ত্রের অশনি সংকেত।


এওজে স্পষ্ট সতর্ক করতে চায় বিধায়ক রামপ্রসাদ পাল যদি মনে করেন পেশীশক্তি ও পদের জোরে তিনি সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু করে এজাতীয় দুর্বৃত্তায়ন চালিয়ে যাবেন, এবং প্রশাসন নীরব ভূমিকায় থাকবে, এরাজ্যের সংবাদমাধ্যম তা সহ্য করবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সন্ধ্যায় পুলিশ মহানির্দেশকের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। বৈঠকে পুলিশ প্রধান সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ এবং আজকের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন।
          আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায় গোটা বিষয়টি জানিয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন। তিনি এফআইআরের কপি রাজ্যপাল ও পুলিশ মহানির্দেশককে পাঠিয়েছেন। এবং বিধায়ক রাম প্রসাদ পালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। এই ঘটনায় রাজ্যের সমস্ত ধরনের সংবাদ মাধ্যম শানিত দেবরায়ের পাশে রয়েছে বলেও বার্তা দিয়েছেন সংবাদ মাধ্যমের সম্পাদক,সাংবাদিক ও সংবাদ কর্মীরা।এওজে’ র পক্ষে এই খবর নিশ্চিত করেছেন সংগঠনের সদস্য অভিজিৎ ঘোষ ।
                                                    

                 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *