ডেস্ক রিপোর্টার, ২ ডিসেম্বর।।
ভারতে থাকা রোহিঙ্গা ইস্যুতে কড়া মন্তব্য দেশের সুপ্রিম কোর্টের। রোহিঙ্গা সংক্রান্ত একটি মামলার শুনানি কালে, আইনজীবী শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ” ভারতে বেআইনি ভাবে প্রবেশকারী বিদেশি নাগরিকদের সুপ্রিম কোর্ট বাড়তি কোনো সুরক্ষা প্রদান করবে কি?”
এই প্রশ্নের উত্তরে মামলার শুনানি কালে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আপনারা কি চান আমরা অনুপ্রবেশকারীদের ( রোহিঙ্গা ) লাল কার্পেট বিছিয়ে দেব?” শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় বললেন, সীমান্তে সুড়ঙ্গ কেটে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করে। তারপর তারা খাদ্য, বাসস্থানের দাবী করে।
গত মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছিলো। তারপর তাদের আর হদিশ পাওয়া যায় নি। এই মামলার শুনানীর সময় দেশের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে চাঁচাছোলা ভাষায় নিজেদের মতামত স্পষ্ট করে।
Rohinga Citizen & Suprime Court:”অনুপ্রবেশকারীদের জন্য কি লাল কার্পেট বিছিয়ে দেবো?”: সুপ্রিম কোর্ট।

