স্পোর্টস ডেস্ক,১৫ মার্চ।।
পরাজয়ের হ্যাটট্রিক করলো সংহতি ক্লাব। পরপর তিনa ম্যাচে পরাজিত হয়ে আসরে শেষের স্থানে রয়েছে সংহতি। রবিবার সংহতি থেকে অনায়াসেই পরাজিত করে জয়ের হ্যাটট্রিক করে নিলো বিশ্বজিৎ পালের শতদল সংঘ। এক কথায় দুর্বার গতিতে এগিয়ে চলছে শতদল সংঘ। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে রবিবার শতদল সংঘ ১৭২ রানের বড় ব্যবধানে পরাজিত করে আসরের সব থেকে দুর্বল দল সংহতি কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। শতদল সংঘের গড়া ৩৩৩ রানের জবাবে সংহতি ১৬১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেব বারনালে শতরান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শতদল সংঘ বিশাল ৩৩৩ রান করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে। দলের পক্ষে দেব ৭৮ বল খেলে ৭টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৪(অপ:), রিমন সাহা ৬৮ বল খেলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮, তন্ময় ঘোষ ৪৬ বল খেলে ৩টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, দীপজয় দেব ৪৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১, নিরঙ্কর শর্মা ১৮ বল খেলে ২টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং ভিকি সাহা ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। সংহতি ক্লাবের পক্ষে সম্রাট বিশ্বাস ৪০ রানে এবং অনিরুদ্ধ দাস ৬৬ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় সংহতি ক্লাব। দল মাত্র ১৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সায়ন সাহা ১১৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৩, দীপাঞ্জন ভৌমিক ৫৫ বল খেলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, অনিরুদ্ধ দাস ১১ বল খেলে ৩টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, শুভম সূত্রধর ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। শতদল সংঘের পক্ষে নিরঙ্কর শর্মা ৪৯ রানে ৪ টি, প্রলয় দাস ২৫ রানে এবং অর্জুন দেবনাথ ২৭ রানে ২ টি উইকেট দখল করেন।

