এক সময় সেনা – জঙ্গি মুখোমুখি হয়ে যায়। শুরু হয় বুলেট যুদ্ধ। গুলাগুলির সময় এক জঙ্গির গায়ে সেনার ছোঁড়া বুলেটের আঘাত লাগে। তখন পরিস্থিতি বেগতিক দেখে গুলি বিদ্ধ জঙ্গিকে নিয়ে তার অপর সদস্য আশ্রয় নেয় জঙ্গলে থাকা গুহায়।
ডেস্ক রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি।।
দেশের ভূ-স্বর্গ জম্মু ও কাশ্মীরে ফের নিকেশ দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি। উধমপুরে গুহার ভিতরে লুকিয়ে জঙ্গিদের হত্যা করে ভারতীয় সেনা।নিহত জঙ্গিদের মধ্যে একজন শীর্ষ স্থানীয় জইশ কমান্ডার। জঙ্গিদের নিকেশ করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনার হোয়াইট নাইট কোর। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে তারা। এই অপরেশন ভারতীয় সেনার পাশাপাশি সিআইএফ ডেল্টা এবং জম্মু ও কাশ্মীর পুলিশও ছিলো।
ভারতীয় সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড়ের জোপহার জঙ্গল এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে সেনা সহ সিআইএফ ও স্থানীয় পুলিশ। জোপহার জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানের আঁচ পেয়ে যায় জঙ্গিরা। এক সময় সেনা – জঙ্গি মুখোমুখি হয়ে যায়। শুরু হয় বুলেট যুদ্ধ। গুলাগুলির সময় এক জঙ্গির গায়ে সেনার ছোঁড়া বুলেটের আঘাত লাগে। তখন পরিস্থিতি বেগতিক দেখে গুলি বিদ্ধ জঙ্গিকে নিয়ে তার অপর সদস্য আশ্রয় নেয় জঙ্গলে থাকা গুহায়। বিষয়টি টের পেয়ে যায় সেনা। তারা গুহা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুহা থেকে পাল্টা জবাব দেয় জঙ্গিরা।

তবে রাতে উভয় পক্ষ থেকেই বন্ধ ছিল বুলেটের লড়াই। এই সময়ের মধ্যে সেনা নিজেদের শক্তি বাড়িয়ে কর্ডন করে নেয় গোটা জঙ্গল। ঘটনাস্থলে মোতায়েন করা হয় ডগ স্কোয়াড।জঙ্গলের উপর উড়ানো হয় ড্রোন। বুধবার ভোরে আকাশে আলো ফুটতেই সেনা গুহার মধ্যে সাঁড়াশি হামলা চালায়। এক সময় গুহা থেকে গুলি আসা বন্ধ হয়ে যায়। তখনই সেনা নিশ্চিত হয় গুহায় লুকিয়ে থাকা দুই জঙ্গির নিকেশ প্রক্রিয়া সম্পর্কে। গুহায় তল্লাশি চালানোর সময় সেনা দেখতে পায় প্রাণবায়ুহীন দুই জইশ জঙ্গি দেহ। পাশেই ছিলো তাদের আগ্নেয়াস্ত্র।

