ডেস্ক রিপোর্টার,২৮ আগস্ট।।
দীর্ঘদিন যাবত বিরতির পর ফের বৃহস্পতিবার দুপুরে চুরাইবাড়ি থানার পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়লো গাঁজা বোঝাই লরি। পুলিশ উদ্ধার করে গাঁজা। গ্রেফতার করে লরির চালককে।চালক তার নাম সফিউর রহমান। বাড়ি আসামের গোয়ালপাড়া জেলার বলদমারীতে। তল্লাশির সময় লরিতে থাকা এমাজনের রিটার্ন সামগ্রীর সঙ্গে লোকানো ছিলো দশটি গাঁজার প্যাকেট। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৬ কেজি ২০০ গ্রাম । বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
প্রতিদিনের মতো এদিনও নাকা চেকিং পয়েন্টে যানবাহন তল্লাশি অভিযান শুরু করে। এই সময় আগরতলা থেকে শিলচরগামী
AS01MC-6297 নম্বরের একটি লরি নাকা পয়েন্টের সামনে আসে। তখনই তল্লাশির সময় গাড়িতে গাঁজার প্যাকেটের হদিস পায়। পুলিশ ধৃত চালক সফিউর রহমানের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা।
ডিসিএম টি দেববর্মা ও ফরেনসিক বিভাগের আধিকারিক এন কে রিয়াংয়ের উপস্থিতিতে পুলিশ গোটা প্রক্রিয়া সম্পন্ন করে।

