ডেস্ক রিপোর্টার ,১৭ মার্চ।।
প্রত্যাশিত ভাবেই ঘোষণা হলো আসন্ন এডিসি নির্বাচন। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক করে পাহাড় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনার জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ এপ্রিল। গণনা ১৭ এপ্রিল। বুধবার থেকেই রিটার্নিং অফিসাররা জারি করবেন ভোটের বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা করার শেষ তারিখ আগামী ২৫ মার্চ। মনোনয়ন পত্র স্কুটিনি হবে ২৬ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। প্রয়োজন বোধে যদি রিপোল করতে হয়, তার জন্য ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশ অনুরাগ ধ্যানকর। তিনি জানিয়েছেন, সুষ্ঠ নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ। এডিসি নির্বাচনে বুথের সংখ্যা ১২৫৭। এই বুথগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অতি স্পর্শকাতর, স্পর্শকাতর ও সাধারণ। ক্যাটাগরি অনুযায়ী প্রতিটি বুথের জন্য পৃথক পৃথক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সমস্ত ব্যবস্থা করেছে। প্রতিটি নির্বাচনী ক্ষেত্রে থাকবে মোবাইল পেট্রোলিং। থাকবেন পুলিশ সেক্টর অফিসার। সব মিলিয়ে অটোসাটো নিরাপত্তার ব্যবস্থার মধ্যে হবে নির্বাচন।

