ডেস্ক রিপোর্টার, ১১ এপ্রিল।।
মোহনপুর মহকুমাধীন দুই কেন্দ্র ১৩ সিমনা তমাকারী ও ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রে ভোট কর্মীরা রওনা দিলেন ভোট গ্রহণ সামগ্রী নিয়ে। নিরাপত্তায় ত্রিপুরা পুলিশ,টি.এস.আর এর পাশাপাশি থাকছে কেন্দ্রীয় বাহিনী।ভোট কেন্দ্রের গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান রিটার্নিং অফিসার মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস।

পাশাপাশি নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা নিয়ে এস.ডি.পি.ও আশীষ দাসগুপ্ত মোহনপুর জানান, এই এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে,কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই,সকল ভোট কেন্দ্রেই রাজ্য পুলিশ, টি.এস.আর’র পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা,এবং শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।

