ডেস্ক রিপোর্টার, ২রা এপ্রিল।।
অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান। প্রত্যাশিত ভাবেই রাজ্যে এলো আসন্ন এডিসি নির্বাচনের ইভিএম। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে ৩৫০০ ইভিএম এসে রাজ্যে পৌঁছেছে। এখন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম গুলিকে বিভিন্ন জেলায়।
নির্দিষ্ট সময়ে রাজ্যে ইভিএম পৌঁছবে কিনা তা সন্দেহ তৈরি হয়েছিল। কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সড়কের অবস্থা খারাপ থাকায় নির্দিষ্ট সময়ে ইভিএম পৌঁছতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ছিল সংশ্লিষ্ট মহল। শেষ পর্যন্ত স্বস্তি ফিরে পেয়েছে নির্বাচন কমিশন। প্রত্যাশিত ভাবেই রাজ্যে পৌঁছেছে ইভিএম। এই তথ্য নিশ্চিত করে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়েই রাজ্যের আট জেলার জেলা শাসক অফিসে পাঠানো হবে ইভিএম গুলি।
ঘুরিয়ে বললে, আগামী ১২ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এডিসি নির্বাচন।২৮ টি প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন্ রাজনৈতিক দলের প্রার্থীরা। ইভিএমের মাধ্যমে গণ দেবতারা তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

