স্পোর্টস ডেস্ক,১৭ নভেম্বর।।
           চতুর্থ পরাজয়ের মুখ দেখলো ত্রিপুরা। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের চূড়ান্ত ব্যর্থতায়। জাতীয় ক্রিকেটে আবারও লজ্জার পরাজয় ত্রিপুরার।জয়পুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২৩ একদিবাসীয় ক্রিকেটে। আসরে পঞ্চম ম্যাচ খেলে চারটি ম্যাচে পরাজিত হলো ত্রিপুরা। এদিন সাওয়াই মনসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৮ উইকেটে। ত্রিপুরার গড়া ১৮৪ রানের জবাবে কর্ণাটক ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১৯ নভেম্বর ত্রিপুরা আসরের শেষ ম্যাচ খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা। শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে ১৮৪ রান করে। রাজ্য দলের পক্ষে সপ্তজিৎ দাস ৩৫ বল খেলে তিনটি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, সাহিল সুলতান ৮৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৬, স্বরব সাহাণী ২৫ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৪ ( অপ: ) এবং অর্কজিৎ রায় ৭০ বল খেলে ২৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। কর্নাটকের পক্ষে মানবন্থ কুমার ৪২ রানে চারটি এবং ধ্রুব প্রভাকর ৩২ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মাত্র ১৬ রানে ২ উইকেট হারানোর পর কর্নাটকের হয়ে রুখে দাঁড়ান ধ্রুব প্রবাকর এবং অন্বেষর গৌতম। ওই দুই ব্যাটসম্যান ত্রিপুরার বোলারদের অনেকটা গলির বোলারের পর্যায়ে নামিয়ে এনে দলকে দ্রুত জয়ের দিকে নিয়ে যান। শেষ পর্যন্ত কর্ণাটক ১৮.৫ ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ধ্রুব ৫৫ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৪ রানে এবং অন্যেশ্বর ৪২ বল খেলে তিনটি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে দিপেন বিশ্বাস এবং পামির দেবনাথ একটি করে উইকেট দখল করেন।

       


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *