এতো বছর পর আজও বড় লুঙ্গার বাতাসে বারুদ ও রক্তের গন্ধ অনুভব করে নিহতদের আত্মীয় স্বজনরা।আজকের দিনেও হায়নার দলের বুলেটের চিহ্ন বহন করছে নিহত ঠাকুরচাঁন বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজমোহন সরকারদের ভাঙ্গা মাটির ঘরের ধ্বংসাবশেষ গুলিতে। নিহতদের পরিজনরা আজও মাটির ঘরের ধ্বংসাবশেষে খুঁজে পান জঙ্গিদের বুলেটের আঘাতের চিহ্ন।
ডেস্ক রিপোর্টার, ১৪ অগাষ্ট।।
সাল – ২০০৩। তারিখ – ১৪ আগস্ট। দিন – বৃহস্পতিবার।সময় – রাত ৯টা ৩০ মিনিট। স্থান: বড়লুঙ্গা। থানা: তেলিয়ামুড়া।
রাত পোহালেই স্বাধীনতা দিবস। ঠিক তার আগের রাতে অর্থাৎ ১৪ আগস্ট। তেলিয়ামুড়ার অজ গ্রাম বড়লুঙ্গার নিরীহ বাঙালি গ্রামবাসীরা ঘুমাচ্ছিল নিশ্চিন্তে।তারা কখনো ভাবেন নি, এই রাতেই যে গ্রামের ১৬ জনের জীবনের শেষ রাত।
রাত সাড়ে নয়টা নাগাদ এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠীর জঙ্গিরা জলপাই রঙের ড্রেস পরিহিত অবস্থায় একে সিরিজের রাইফেল নিয়ে প্রবেশ করে গ্রামে। বাঙালি অধ্যুষিত অভিশপ্ত বড়লুঙ্গায় জঙ্গিরা প্রবেশ করে এলো পথারি গুলি শুরু করে। গুলির আওয়াজে ঘুম ভাঙ্গে গ্রামবাসীদের। কিন্তু কিছু বুঝে আগেই জঙ্গিরা একের পর এক ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরে। সামনে থেকেই গুলি করে একে একে গ্রামের ১৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। চারটি পরিবারকে নিঃস্ব করে দিয়ে গণ লাশের মেলা সাজিয়ে দেয় এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠির জঙ্গিরা। হায়নার দল ছোট ছোট শিশু ও বৃদ্ধদেরও ছাড় দেয় নি। সেই অভিশপ্ত দিনের রোমহর্ষকর কাহিনীর ব্যাখা দিয়েছেন, প্রয়াতদের পরিবারের সদস্যরা।গুলির শব্দ শুনে আতঙ্ক গ্রস্থ আশপাশের লোকজন ছুটে আসে বড়লুঙ্গাতে। ততক্ষণে সব শেষ। গোটা গ্রামের ঘরে ঘরেই রক্তাক্ত লাশ।

এতো বছর পর আজও বড় লুঙ্গার বাতাসে বারুদ ও রক্তের গন্ধ অনুভব করে নিহতদের আত্মীয় স্বজনরা।আজকের দিনেও হায়নার দলের বুলেটের চিহ্ন বহন করছে নিহত ঠাকুরচাঁন বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজমোহন সরকারদের ভাঙ্গা মাটির ঘরের ধ্বংসাবশেষ গুলিতে। নিহতদের পরিজনরা আজও মাটির ঘরের ধ্বংসাবশেষে খুঁজে পান জঙ্গিদের বুলেটের আঘাতের চিহ্ন।

এই নৃশংস ঘটনার পর নিহতদের পরিবারকে শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য তৎকালীন বাম সরকার ২৫ হাজার টাকা করে দিয়েছিল। তারপর হাত মুছে নেয়। এই জঙ্গি হামলার পর তার পরিবারের পরিজনরা সংশ্লিষ্ট বড়লুঙ্গা গ্রাম ছেড়ে অন্যত্র বসতি গড়ে। কিন্তু আজও তাদের পুনর্বাসন দেওয়া হয় নি। অথচ এই নর হত্যার মাস্টার মাইন্ড তথা জঙ্গি নেতা বিশ্বমোহন সহ তার দলের রক্ত পিপাসু জঙ্গিদের জন্য ২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তাতে সায় দিয়েছে রাজ্য সরকার।বাঙালির রক্ত খেকো জঙ্গিদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে হয়েছে ত্রিপাক্ষিক চুক্তিও। “সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!”

