তেলিয়ামুড়া ডেস্ক, ২৯ জুন।।
              সভ্য সমাজে আবারো এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো সোমবার সন্ধ্যা রাতে। এক নাবালিকাকে পাড়ার দোকানে যাওয়ার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণ করে দুই যুবক। অভিযুক্তরা হলো হিরন মিয়া ও অন্তর মিয়া।
তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইমধু এলাকায়। পুলিশ থানায় ধর্ষনের মামলা (৬৬/২৫) রুজু করে তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা এখনো পুলিশের রাডারের বাইরে।
       তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, তেলিয়ামুড়া থানা এলাকার মেলাপাথর গ্ৰামের যুবক হিরন মিয়া ও পশ্চিম মুসলিম পাড়ার যুবক অন্তর মিয়া তারা দুই বন্ধু। অন্তর মিয়ার সঙ্গে পূর্ব পরিচয় ছিল তুইমধু গ্রামের ১৭ বছর বয়সী সোমা বেগমের( নাম পরিবর্তিত)।সোমবার সন্ধ্যায় সোমা তার বাড়ি থেকে বেরিয়ে গ্রামের একটি দোকানে যাচ্ছিল।ঠিক সেই সময়ে রাস্তায় একটি গাড়ি নিয়ে অবস্থান করছিল হিরন মিয়া ও অন্তর মিয়া। সোমাকে দেখেই অন্তর এগিয়ে এসে,এবং তাকে গাড়ির সামনে আসতে বলে। সোমা গাড়ির সামনে আসতেই তাকে জোর করে গাড়িতে তুলে তুইমধু গ্রাম থেকে চম্পট দেয়।
      ওসি জয়ন্ত দে’র কথায়, দুই যুবক সোমাকে স্থানীয় লিচু বাগানে নিয়ে যায়। সেখানের নির্জনতার সুযোগ নিয়ে সোমাকে ধর্ষন করে অন্তর – হিরন। জঙ্গল থেকে মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায়। লোকজনের আঁচ পেয়ে ধর্ষণকারী দুই যুবক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে কেটে পড়ে।উপস্থিত লোকজন বিবস্ত্র অবস্থায় সোমাকে জঙ্গল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *