স্পোর্টস ডেস্ক, ৯ মার্চ।।
         উদ্বোধনী ম্যাচে জম্পুইজলার সুধন্য দেববর্মা (‌এস ডি এম)‌ স্কুল ফুটবল কোচিং সেন্টার খেলবে বিশালগড়ের আনন্দধারা প্লে সেন্টারের বিরুদ্ধে। ২৫ মার্চ হবে আসরের উদ্বোধন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত কাজল স্মৃতি স্কুল ফুটবল আসরে। রবিবার আসরে অংশ নেওয়া ১২ দলের কর্তাদের নিয়ে রাজ্য ফুটবল সংস্থার অফিস বাড়িতে হয় সভা। তাতে সিদ্ধান্ত হয় খেলা হবে ৩০+৩০ মিনিট করে। আসরে অংশ নেওয়া ১৭ দলকে চারটি গ্রুপে রাখা হয়েছে। ‘ এ ‘ গ্রুপে রয়েছে মতিনগর ক্রীড়া একাডেমী, আগরতলা ইন্টারন্যাশনাল স্কুল, কদমতলা স্কুল, আগরতলা ডন বসকো স্কুল, ‘ বি ‘ গ্রুপে রয়েছে সুখময় স্কুল, ফুলু ঝানু এ সি, সাই স্যাগ, আসাম রাইফেলস পাবলিক স্কুল, ‘ সি ‘ গ্রুপে রয়েছে আস্তাবল স্পোর্টস এন্ড কোচিং সেন্টার, আনন্দধারা প্লে সেন্টার বিশালগড়, প্রণবানন্দ স্কুল, জম্পুই জেলার সুধন্য দেববর্মা স্কুল ফুটবল কোচিং সেন্টার, ‘ ডি ‘ গ্রুপে রয়েছে ডন বস্কো স্কুল মান্দাই, ত্রিপুরা স্পোর্টস স্কুল, মধুবন ঢুকলি প্লে সেন্টার , টি আই এস এফ এবং পিএম শ্রী এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুল। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অমিত দেব গ্রুপ বিন্যাস করার পর তা ঘোষনা করেন। আগামী কয়েকদিনের মধ্যেই আসরের ক্রীড়া সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।





             


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *